নিজস্ব প্রতিবেদক :: দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ব্যাংকিং কার্যক্রমের গৌরবময় একুশ বছরে পদার্পণ করে অপার সমৃদ্ধি ও সম্ভাবনার পথে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে সোমবার দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ১১৪তম শাখা ঢাকার আসাদগেটে উদ্বোধন করা হয়েছে। (আসাদ গেট শাখা: হোল্ডিং নং-১; ২য় তলা, আসাদ গেট, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী। এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং জনসম্পদ বিভাগের প্রধান নাজিমউদ্দৌলা, উপব্যবস্থাপনা পরিচালক ছামি করিম, ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেসন্স বিভাগের প্রধান তারেক উদ্দিন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রেসরিলিস / ২৪ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫