Follow us

ডেল্‌টা লাইফ’র ক্ষুদ্র বীমা কর্মী সম্মিলন অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক :: ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর গণ-গ্রামীণ বীমার উদ্যোগে ৪ নভেম্বর, দিনব্যাপী “ক্ষুদ্র বীমা কর্মী সম্মিলন” ড্রিম হলিডে পার্ক, নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে।উক্ত সম্মিলনে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান, এসিআইআই (ইউকে) প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কোম্পানীর সিএমও বিনীত আগারওয়াল, কোম্পানীর সচিব ও ডিএমডি উত্তম কুমার সাধু এবং গণ-গ্রামীণ বীমার হিসাব বিভাগের প্রধান ইভিপি মোহাইমিনুল ইসলাম মিল্টন ব্যাপারী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ-গ্রামীণ বীমার উন্নয়ন বিভাগের প্রধান এসইভিপি আনোয়ারুল হক।

ডেল্‌টা লাইফ বাংলাদেশে ক্ষুদ্র বীমার পথিকৃত। সমাজের নিম্নবিত্ত মানুষের আর্থিক নিরাপত্তা বিধান, দারিদ্র দূরীকরণ ও নারী ক্ষমতায়নে ক্ষুদ্র বীমা কর্মসূচী বিশেষ ভূমিকা রাখছে। রাষ্ট্রের ও সমাজের অধিকাংশ মানুষকে একমাত্র ক্ষুদ্র বীমা কর্মসূচীর মাধ্যমেই বীমার আওতায় আনা সম্ভব।

সম্মিলনে ক্ষুদ্র বীমার প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বীমা কোম্পানীগুলোর মধ্যে একমাত্র ডেল্‌টা লাইফ-ই শুরু থেকে বিগত ৩২ বছর ধরে পৃথকভাবে ক্ষুদ্র বীমা কর্মসূচী পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে সারাদেশ থেকে কোম্পানীর সফল ক্ষুদ্র বীমাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ০৫ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫