নিজস্ব প্রতিবেদক :: ডেঙ্গু সচেতনতা বাড়াতে কর্মসূচীর আয়োজন করেছে এয়ারটেল ও রবি হেলথ প্লাস।সম্প্রতি মিরপুর বাঁশপট্টি এলাকায় ডেঙ্গু সচেতনতা কর্মসূচীটি আয়োজিত হয়। আয়োজনের অংশ হিসেবে ৫০টি ম্যাজিক মশারি বিতরণ করা হয়। এছাড়াও, যেসব জায়গায় এডিস মশা জন্মানোর আশঙ্কা রয়েছে সেসব স্থানে কীটনাশক ছিঁটানো হয়।
অনুষ্ঠানে ডেঙ্গু জ্বর ও এডিস মশার ওপর স্থানীয় মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. শহীদুর রহমান। আয়োজনের সহযোগী ছিল ‘সেভ দ্য ফিউচার’ নামের একটি সমাজ কল্যাণ সংস্থা।
দৈনিক অথবা সাপ্তাহিক প্যাকে হেলথ প্লাসের সেবাটি গ্রহণ করতে পারবেন রবি ও এয়ারটেল গ্রাহকরা। সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ ছাড়া দৈনিক ও সাপ্তাহিক প্যাকের মূল্য যথাক্রমে ২ টাকা ও ২০ টাকা। সাপ্তাহিক প্যাকের গ্রাহকরা প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।এসএমএস, আইভিআর, ওয়াপ ও অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে সেবাটি নিতে পারবেন রবি ও এয়ারটেলের গ্রাহকরা। গুগল প্লে স্টোর থেকে হেলথ প্লাস অ্যাপটি ডাউনলোড করা যাবে।
বিডি প্রেসরিলিস / ২৩ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫