নিজস্ব প্রতিবেদক :: দেশের একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ ডিটিএইচ এবং প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দেশ লজিস্টিক লিমিটেড’র ডেইলি শপিংয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে গ্রাহকরা ডেইলি শপিংয়ের ৪৫টি আউটলেট থেকে আকাশ ডিটিএইচ সংযোগ কিনতে পারবেন।
রাজধানীর মধ্য বাড্ডায় প্রাণ সেন্টারে দেশ লজিস্টিকের হেড অফিসে সম্প্রতি এ সংক্রান্ত চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আকাশ ডিটিএইচের চিফ ফাইনান্সিয়াল অফিসার মো. লুৎফুর রহমান এবং দেশ লজিস্টিক কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশ ডিটিএইচের হেড অফ মার্কেটিং অ্যান্ড স্ট্রাটেজিক সেলস মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, বিজনেস প্ল্যানিং অ্যান্ড সাপ্লাই চেইনের জেনারেল ম্যানেজার জিয়া হাসান খান ও স্ট্রাটেজিক সেলস’র অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ম্যানেজার সগির আহমেদ রবিন এবং ডেইলি শপিংয়ের ম্যানেজিং ডিরেক্টর ইলিয়াস মৃধা, জেনারেল ম্যানেজার গালিব ফররুখ বখত, ম্যানেজার এসসিএম মাহবুবুর রশিদ।
বিডি প্রেসরিলিস /২৭ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫