নিজস্ব প্রতিবেদক :: দেশে ডিজিটাল আর্থিক সেবা প্রদানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখার জন্য ডাক অধিদপ্তর ও “নগদ”-কে যৌথভাবে পুরস্কৃত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।শনিবার ১৮ জানুয়ারি, ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এ পুরস্কার দেন।
অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ও থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।এ সময় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল “নগদ”-এর বিভিন্ন উদ্যোগ ও সেবার জন্য ধন্যবাদ জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, স্বাগত বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর-উর-রহমান।
মাত্র ১০ মাসের পথচলায় “নগদ”-এর উদ্যোক্তার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। আত্মপ্রকাশের এই অল্প সময়ের মধ্যে “নগদ” প্রতিদিন ১০০ কোটি টাকা লেনদেন করছে, যা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের মোবাইল ব্যাংকিংয়ে নজিরবিহীন। এ ছাড়া “নগদ” ও রবি আজিয়াটা লিমিটেড ৫ কোটি মানুষকে অর্থনৈতিক অন্তর্ভূক্তিতে আনার প্রক্রিয়া শুরু করেছে, এটিও সারা বিশ্বে এই প্রথম।
মানুষের অর্থনৈতিক স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্যের বিষয় নিয়ে কাজ করছে “নগদ”। যে কারণে দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ (প্রতি হাজারে ১৪ টাকা ৫০ পয়সা) ও প্রতি হাজার ক্যাশ-ইনে ৫ টাকা ক্যাশ-ব্যাক দিয়ে গ্রাহকদের কাছে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে “নগদ”।প্রতি হাজার ক্যাশ-ইনে ৫ টাকা ক্যাশ-ব্যাক দিয়ে “নগদ” মূলত গ্রাহকের কাছ থেকে ৯ টাকা ৫০ পয়সা ক্যাশ-আউট চার্জ রাখছে, যা মানুষের প্রতি দায়বদ্ধতার একটি অনন্য উদাহরণ।
বিডি প্রেসরিলিস /২০ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫