Follow us

ডিজিটাল বাংলাদেশ পদক পেল ওয়ালটন

 

নিজস্ব প্রতিবেদক :: ডিজিটাল ডিভাইস উৎপাদনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদানের জন্য ‘ডিজিটাল বাংলাদেশ’ পদক পেয়েছে দেশীয় ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন।শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ মেলার সমাপনী অনুষ্ঠানে ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের সিইও ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর হাতে এ পদক তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘আমাদের দেশে যারা উৎপাদন করছে, তাদের অনেক বেশি অগ্রাধিকার দিতে হবে। সার্বিক দিক খেয়াল রাখতে হবে। তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে। বাইরে থেকে যারা বাংলাদেশে উৎপাদন তৈরি করতে আসবে, তাদের পণ্যটি দেখতে হবে। আমাদের প্রধান কাজ হবে আমরা এসব এলাকায় কত রাজস্ব অর্জন করতে পারব কতটা কর্মসংস্থান হবে। এই ‍দুটি বিষয়ে আমাদের বিশেষ নজর দিতে হবে।’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ‘আমরা জিজিটাল খাতে অনেক এগিয়েছি। আমরা দেশেই উৎপাদনের মাধ্যমে কম্পিউটার ও মোবাইলের চাহিদা পূরণ করছি। আমরা সব সূচকেই এগিয়ে যাচ্ছি। মানসূচক উন্নয়নে আমাদের অবস্থান দ্বিতীয়।’

ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন, ‘বাংলাদেশে ওয়ালটনের যে সমস্ত পণ্য তৈরি হচ্ছে সেটির প্রতি যথেষ্ট আস্থা রয়েছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। আমরাও আশ্বস্ত করতে চাই সরকার আমাদেরকে যে সহযোগিতা করছে সেটি যদি অব্যাহত রাখে তাহলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারব। আমাদের শ্লোগান ‘মেড ইন বাংলাদেশ, সময় এখন বিশ্ব জয়ের’। আমরা এ স্লোগানকে ধারণ করে আরো অনেকদূর এগিয়ে যেতে চাই।’

বিডি প্রেসরিলিস /১৮ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫