Follow us

ডিজিটাল পেমেন্টে ১০% ছাড় দিচ্ছে ওয়ালটন

 

নিজস্ব প্রতিবেদক :: ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কেনাকাটা করলে ছাড় দিচ্ছে ওয়ালটন।ওয়ালটন এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ল্যাপটপ-কম্পিউটার এক্সেসরিজ ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য কিনে যে কোনো ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড, রকেট ও বিকাশ পেমেন্টে মিলবে ১০ শতাংশ ডিসকাউন্ট। ইএমআই সুবিধায় পণ্য কেনার ক্ষেত্রেও ছাড় পাওয়া যাবে।

ওয়ালটনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীর রহমান জানান, নগদ মূল্যে ওয়ালটন এসি, ফ্রিজ ও হোম অ্যাপ্লায়েন্স কিনে ডিজিটাল পেমেন্ট করলেই সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য থেকে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। আর ৬ মাসের ইএমআই সুবিধায় পণ্য কেনার ক্ষেত্রে ৫ শতাংশ ডিসকাউন্ট মিলবে। অফারটি চলবে ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।

ই-প্লাজা থেকে পণ্য কেনার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক, ইবিএল ব্যাংক, এসইবিএল ব্যাংক ও ডিবিবিএল ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ভিসা, মাস্টারকার্ড এবং নেক্সাস কার্ড কিংবা বিকাশ ও রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে।পাশাপাশি ২৪ টি ব্যাংকের কার্ড হোল্ডাররা ওয়ালটন পণ্যে ডিসকাউন্টসহ ইএমআই সুবিধা পাবেন।

বিডি প্রেসরিলিস / ১৬ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫