Follow us

টেক ওয়ান বাংলাদেশের একাদশ বর্ষপূর্তি উদযাপন

 

নিজস্ব প্রতিবেদক :: একাদশ বর্ষপূর্তি উদযাপন করছে বাংলাদেশে মাইক্রোসফট পণ্যের সবচেয়ে বড় সরবরাহকারী টেক ওয়ান গ্লোবাল প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের স্লোগান ‘ডিজিটালি ট্রান্সফরমিং অরগানাইজেশন ইন দ্য কান্ট্রি’।

২০০৯ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে কোম্পানিটি। ইতিমধ্যে সরকারি বেসরকারী আড়াইশোটিরও বেশি প্রতিষ্ঠানকে ডিজিটালি রূপান্তর করেছে তারা। কাস্টমারদের সন্তুষ্ট রাখতে এবং চলমান গতিশীল পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল সেবা দিতে সারা বিশ্বে পাঁচ শতাধিক এবং বাংলাদেশে ৫০ জন মেধাবী আইটি এক্সপার্ট সার্ভিস দিচ্ছেন টেক ওয়ান গ্লোবাল প্রাইভেট লিমিটেডে।

বর্ষপূর্তি উপলক্ষে কাস্টমারদের শুভেচ্ছাবার্তা জানিয়ে টেক ওয়ান গ্লোবাল প্রাইভেট লিমিটেডের সিইও লার্স জেপেসেন বলেন, সফলতা ধরে রেখে টেক ওয়ান গ্লোবাল বাংলাদেশ এখন লিডিং লোকাল আইটি সার্ভিস। ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার পেছনে সরকারী বেসরকারীভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে কাজ করে যাচ্ছে টেক ওয়ান।

তিনি জানান, আগামীতে আরো কিছু নিত্যনতুন সংযোজন আসছে কাস্টমারদের জন্য।কোম্পানির সিওও ওয়াসান্থা উইরাকুন বলেন, বাংলাদেশেল ডিজিটাল রূপান্তরে অবদান রাখতে পেরে কৃতজ্ঞ টেক ওয়ান বাংলাদেশ। পাশাপাশি এদেশের তরুণরাও নিজেদের মেধা কাজে লাগানোর ভালো একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজেদের তুলে ধরছেন।

টেক ওয়ান বাংলাদেশের জেনারেল ম্যানেজার হুমায়ুন কবীর বলেন, ২০২১ সালের ডিজিটাল বাংলাদেশ গড়ায় সরকারের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটির বাস্তবায়নে টেক ওয়ান গ্লোবাল একটি বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাজ করছে।

বিডি প্রেসরিলিস /০৩ নভেম্বর ২০২০ /এমএম    


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫