নিজস্ব প্রতিবেদক :: গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে জেসিআই ঢাকা ইস্ট এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সাধারণ সভায় নতুন বোর্ড গঠন করে আগামী বছরের কার্যক্রম নির্ধারণ করা হয়।উক্ত সভায় জেসিআই ঢাকা ইস্ট এর ২০২১ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ইজাজ মোহাম্মদ। পরবর্তী মেয়াদে ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ২০২০ সালের লোকাল প্রেসিডেন্ট ওয়াসিফ ওয়াহেদ ও সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন শোভনা শহীদ।
বোর্ড গঠনের পূর্বে জেসিআই ঢাকা ইস্ট এর তৃতীয় জেনারেল মেম্বার মিটিং অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটিতে রিফ্লেক্সোলজির একটি অধিবেশন পরিচালনা করেন রিফ্লেক্সোলজিসট শাহিদা সুলতানা।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইস্ট এর অন্যান্য সাধারণ সদস্য গণ।
সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরমান খান, ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাকিব আহমেদ, ন্যাশনাল সেক্রেটারি জেনারেল লিসা জাহান, ন্যাশনাল লিগাল কাউন্সেল ইরফান হক, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট শাহেদুল আজম, পাস্ট লোকাল প্রেসিডেন্ট রুমানা চৌধুরী, পাস্ট লোকাল প্রেসিডেন্ট আহমেদ এ রহমান, পাস্ট লোকাল প্রেসিডেন্ট মাহমুদুন নবী ও ইমিডিয়েট পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট ফায়াজ আতিকুল ইসলাম।জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নেতাদের নিয়ে গঠিত একটি বিশ্বব্যাপী সংগঠন। জেসিআই ঢাকা ইস্ট জেসিআই বাংলাদেশ এর সবচেয়ে পুরনো চ্যাপ্টার।
বিডি প্রেসরিলিস /০২ নভেম্বর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫