নিজস্ব প্রতিবেদক :: আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল বাছাইয়ে আট বিভাগে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে।এছাড়াও উপজেলা পর্যায়ের পাঁচ স্কুলে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে স্কুল অলিম্পিয়াড। এর ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার ঢাকা, চট্টগ্রাম, নেত্রকোণা, খুলনা, রংপুর ও রাজশাহী মোট ছয় অঞ্চলে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে প্রায় তিন হাজার শিক্ষার্থী।
এর আগে গত ২৬ জুলাই সিলেট ও বরিশাল আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। ২৫ জুলাই অনুষ্ঠিত হয়েছে তিন স্কুলে অলিম্পিয়াড।এসব পর্বে মোট ২ হাজার ৩০০ জন শিক্ষার্থী অংশ নেয়। আগামীকালের ছয়টি পর্বের মাধ্যমে শেষ হবে ৫ম বিডিজেএসএসও এর আঞ্চলিক পর্ব। বিডিজেএসওর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে চারটি ক্যাটাগরিতে। প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী), সেকেন্ডারি (নবম ও দশম শ্রেণী) ও স্পেশাল (একাদশ ও দ্বাদশ শ্রেণী, ২০০৪ সালের ১ জানুয়ারির পর যাদের জন্ম)।
আঞ্চলিক পর্বে প্রতিটি অঞ্চলেই ৫০০-৭০০ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এই সকল অঞ্চলের বিজয়ীরা অংশ নেবে আগস্টে অনুষ্ঠেয় জাতীয় পর্বে।১ ঘণ্টা ১৫ মিনিটের একটি লিখিত পরীক্ষায় শিক্ষার্থীরা পদার্থ, রসায়ন এবং জীব বিজ্ঞানের সর্বমোট ১২টি প্রশ্নের উত্তর দিবে। প্রতিটি অঞ্চলে একযোগে পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়।
ঢাকা আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে। রাজশাহী অঞ্চলের অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে গভমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে। এই দুটি অলিম্পিয়াড স্থানীয়ভাবে আয়োজন করবে বিডিজেএসও এর আয়োজক সংগঠন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।
চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল নাসিরাবাদ, চট্টগ্রামে। স্থানীয়ভাবে আয়োজন করবে অব্যয়। নেত্রকোণা অঞ্চলের ভেন্যু হিসেবে রয়েছে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়। এই আয়োজনে স্থানীয়ভাবে সহযোগিতা করছে মেসন সায়েন্স ক্লাব। রংপুর পর্ব অনুষ্ঠিত হবে ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে। এই পর্বের স্থানীয় আয়োজক শো দ্য ক্রিয়েটিভিটি। আর খুলনার আয়োজনটি হবে ফাতিমা উচ্চবিদ্যালয়ে। সহায়তা করবে সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ক্লাব।
আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে বিডিজেএসও-এর জাতীয় পর্ব। জাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে বাছাইকৃতরা অংশ নিবে বিডিজেএসও ক্যাম্পে। ক্যাম্প থেকে নির্বাচন করা হবে কাতারের দোহায় অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল।বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)।
বিডি প্রেস রিলিস / ০১ আগস্ট ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫