Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এর কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রিহাব রহমান একটি জার্মানভিত্তিক সংগঠন, ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ-এর আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন।আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে তিনি দক্ষিণ এশিয়া বিশেষত বাংলাদেশে কাজ করবেন।

তিনি গত ৩১ আগস্ট ২০১৯ তারিখে চূড়ান্তভাবে নির্বাচিত হন। ইতোপূর্বে তিনি ২০১৮ সালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সাফল্যের সাথে সেমিফাইনাল পর্ব অতিক্রম করে চূড়ান্ত প্রতিযোগী হিসেবে ফাইনাল পর্বে যোগদান করেন।এছাড়াও তিনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা, সেমিনার এবং কর্মশালায় যোগদান করেছেন।

ইতোমধ্যে আন্তর্জাতিক জার্নালে তার দুটি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি শিক্ষার্থীদের গণিতের জ্ঞান অর্জনে, নিয়মিত গণিতের অনুশীলন করতে এবং বিভিন্ন গাণিতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মেধার বিকাশে আশাবাদী।

তিনি মনে করেন, তার এই অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। তার এই পথচলায় তিনি সবার কাছ থেকে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন ।

বিডি প্রেসরিলিস / ০৬ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫