Follow us

জাবি ভর্তি পরীক্ষার আবেদন ফি দেওয়া যাবে বিকাশে

নিজস্ব প্রতিবেদক :: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মোবাইল ফোনে আর্থিক সেবার কোম্পানি বিকাশের মাধ্যমে আবেদন ফি দিতে পারবেন।এক্ষেত্রে আবেদনকারীদের কোনো চার্জ দিতে হবে না বলে বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হয়েছে ২০ জুন দুপুরে, চলবে ৩১ জুলাই রাত পর্যন্ত।

আবেদনের সময় সংশ্লিষ্ট ইউনিটের পাশে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করলে ফি’র পরিমাণ ও নিশ্চিতকরণ অপশন দেখতে পাবেন আবেদনকারী।‘নিশ্চিত করুন’ বাটনে ক্লিক করলে পরবর্তী স্ক্রিনে পেমেন্ট গেটওয়ে পাবেন তারা। বিকাশে ফি দিতে বিকাশ আইকন সিলেক্ট করে ‘পেমেন্ট সম্পন্ন করুন’ বাটনে ক্লিক করতে হবে।পেমেন্ট সম্পন্ন হলে একটি কনফার্মেশন এসএমএস পাবেন আবেদনকারী।

ফি দেওয়ার পর জাবির ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে লগ ইন করে স্বাক্ষর ও ছবি আপলোড করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধের সেবা দিচ্ছে তারা।

বিডি প্রেসরিলিস / ০৮ জুলাই ২০২১ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫