Follow us

জাতীয় নিরাপদ সড়ক দিবসে প্রশংসিত সহজের সেফটি কার্যক্রম

 

নিজস্ব প্রতিবেদক :: ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’, এই প্রতিপাদ্য নিয়ে আজ দেশজুড়ে তৃতীয়বারের মতো পালিত হলো ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯’। এ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সহজ ও অন্যান্য সহযোগীদের নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সকালে এক শোভাযাত্রার আয়োজন করে। ‘সেফটি সবার জন্য’ প্রচারণা নিয়ে মাসব্যাপী কাজ করে চলেছে সহজ। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি আজ জাতীয় নিরাপদ সড়ক দিবসের কার্যক্রমেও অংশ নেয় প্রতিষ্ঠানটি। সহজের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে সবার কাছে।

সড়ক নিরাপত্তা নিশ্চিতে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করা ‘নিরাপদ সড়ক চাই’র (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অ্যাপভিত্তিক রাইড-শেয়ারিং সেবা এখন বেড়েই চলছে, মোটরসাইকেল রাইডার যারা আছেন আপনারা অবশ্যই নিজেরা হেলমেট পরবেন এবং যাত্রীদেরকেও হেলমেট পরতে উৎসাহিত করবেন। সহজ রাইড’কে ধন্যবাদ সবার জন্য সেফটি নিশ্চিতে হেলমেট বিতরণ, প্রশিক্ষণ প্রদানসহ নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক কাজের জন্য।’
নিরাপদ সড়কের প্রধান শর্ত ট্রাফিক আইন মেনে চলা, বিশেষ করে মোটরসাইকেলে আরোহণের সময় রাইডার ও যাত্রী উভয়ের হেলমেট পরা নিশ্চিত করা। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বলেন, ‘সহজের মতো রাইড-শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান এগিয়ে আসাতে নিরাপদ সড়ক বাস্তবায়ন কার্যক্রম বেগবান হয়েছে। আমি যখনই দেখি রাস্তায় মোটরসাইকেল চালক ও আরোহী হেলমেট পরা আছেন আমি অনেকটাই নিশ্চিন্তে বলতে পারি তারা রাইড শেয়ার করছেন। কারণ, ট্রাফিক আইন নিশ্চিত করার ব্যাপারে সহজের মতো রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো বেশ সচেতন।’

দিবসটি উপলক্ষ্যে সহজের সিএফও মো. মাকসুদুল ইসলাম বলেন, ‘নিরাপদ সড়ক বিনির্মাণের জন্য সরকারের পাশাপাশি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সহজ থেকে আমরা নিয়মিতভাবে হেলমেট বিতরণ ও ট্রেনিং সেশন আয়োজনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু এখানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, এগিয়ে আসতে হবে সড়কে চলাচলকারী সবাইকে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই নিরাপদ সড়ক নিশ্চিতে তাঁর স্বপ্রণোদিত উদ্যোগ সমূহের জন্য।’

বিডি প্রেসরিলিস /২৩ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫