নিজস্ব প্রতিবেদক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড।ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এম.পি. এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় পরিচালক আবদুল বাছেত খান ও মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, অরুণ কান্তি পাল, জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর, আবুল খায়ের, খান ইকবাল হোসেন, আবদুর রহিম, গোলাম মর্তুজা, মো. মজিবর রহমান, শহিদুল্লাহ সরকার, সালমা বানু, ওয়াহিদা বেগম, শওকত আলী খান, ইয়াছমিন বেগম, সিএফও শওকত জাহান, এফসিএমএ, সকল ডিজিএম, সিবিএর সভাপতি শাহ আলম ও সেক্রেটারি মহিউদ্দিনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস /১৭ মার্চ ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫