Follow us

জবি’তে “মিট ইউর ক্যারিয়ার কোচ” অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক :: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের একটি ফেসবুক গ্রুপ “জব গিভার এন্ড সিকারস নেটওয়ার্ক, জবি” এর উদ্যোগে শুক্রবার ভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল ““মিট ইউর ক্যারিয়ার কোচ” শীর্ষক ওয়ার্কশপ।প্রধান বক্তা হিসিবে উপস্থিত ছিলেন সময়ের আলোচিত ক্যারিয়ার কোচ, পান্ডুঘর গ্রুপের এইচআর ডিপার্টমেন্টের ডিজিএম এস এম আহ্‌বাবুর রহমান।আরো উপস্থিত ছিলেন মানব সম্পদ পেশাজীবী সাব্বিরুল ইসলাম।

পরিচিতি পর্বের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় তারপর “জব গিভার এন্ড সিকারস নেটওয়ার্ক, জবি” গ্রপের এডমিন মোঃ রেজাউল করিম রেজা এই গ্রুপের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে অবগত করেন। তিনি বলেন জবি’র প্রাক্তন ছাত্র- ছাত্রীরা যারা কর্পোরেট সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানে জব করছেন তাদের সাথে উক্ত ভার্সিটির ফ্রেশারদের একটা ভাল নেটওয়ার্ক গড়ে তোলাই হচ্ছে এই গ্রুপের প্রাধান লক্ষ্য যা কিনা ফ্রেশারদের কর্পোরেটে জব পেতে অনেক সহায়তা করবে। তিনি উল্ল্যেখ করেন এই গ্রুপের সহায়তায় গত এক মাসে মোট আট জন জবি গ্রেজুয়েট বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্যারিয়ার কোচ এস এম আহ্‌বাবুর রহমান ক্যারিয়ার প্ল্যানিং, সিভি রাইটিং, ইন্টারভিউ স্কিল এবং নেটওয়ার্কিং এর গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন।তিনি বলেন ছাত্র জীবনে যারা শুধুমাত্র জিপিএ নিয়ে ব্যস্ত থাকে কোন রকম এক্সট্রা কারিকুলার এক্টিভিটির সাথে যুক্ত থাকে না, তারা চাকরি জীবনে খুব একটা ভাল করতে পারে না। তিনি ছাত্র জীবনে কোন কোন এক্সট্রা কারিকুলার এক্টিভিটির সাথে যুক্ত থাকার পরামর্শ দেন।এছাড়া মানব সম্পদ পেশাজীবী সাব্বিরুল ইসলাম ইন্টারভিউ এবং নেটওয়ার্কিং নিয়ে উনার কিছু বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।সবশেষে গত মাসে যে আট জন চাকরি পেয়েছেন তাদেরকে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে অভিনন্দন জানানো হয়।

বিডি প্রেসরিলিস / ২৩ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫