Follow us

ছবি তোলার জন্য আন্ডার ডিসপ্লে ক্যামেরা আনছে অপো

 

নিজস্ব প্রতিবেদক :: আন্ডার ডিসপ্লে ক্যামেরাসহ প্রযুক্তি খাতের সব ইনোভেশন নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো অপোর ‘ফিউচার ইমেজিং টেকনোলজি-২০২১’। গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো অনলাইন এ ইভেন্ট আয়োজন করে যেখানে সেন্সর, মডিউল ও অ্যালগরিদম এর মতো স্মার্টফোন ইমেজিং টেকনোলজির নতুন নতুন বিষয় সবার সামনে তুলে ধরা হয়।

অপো প্রদর্শিত প্রযুক্তির মধ্যে রয়েছে পরবর্তী প্রজন্মের আরজিবিডবিøউ সেন্সর, ৮৫-২০০ মিলিমিটার (মিমি) কনটিউনিয়াস অপটিক্যাল জুম, ফাইভ-এক্সিস ওআইএস টেকনোলজি, আন্ডার স্ক্রিন ক্যামেরা এবং বেশকিছু এআই অ্যালগরিদম। ভবিষ্যতে এসব উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারে অপোর ফোনগুলোতে ছবি তোলার ক্ষেত্রে লাইট-সেনসিটিভিটি, জুম ক্যাপাবিলিটি, স্টাবিলাইজেশন’সহ নানা সুবিধা পাওয়া যাবে।

ইভেন্টে অপো উদ্ভাবিত নানা প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অপোর পরবর্তী প্রজন্মের সেন্সর ক্যামেরায় প্রচলিত রেড, গ্রিন-এর সাথে যুক্ত করা হয়েছে অতিরিক্ত হোয়াইট সাব পিক্সেল যার ফলে বেড়েছে পিক্সেলের লাইট-সেনসিটিভিটি। ক্যামেরায় আরো আনা হয়েছে ডিআইটি প্রযুক্তি এবং অপোর ৪-ইন-১ পিক্সেল অ্যালগরিদম।

এসব প্রযুক্তি সংযোজনের ফলে নিউ সেন্সর আগের সেন্সরের চেয়ে ৬০ ভাগ বেশি লাইট বেশি ধারণ করতে পারে। আর ৩৫% পর্যন্ত নয়েজ দূর করতে পারে। ফলে অল্প আলোতে বা রাতের বেলাতেও ছবির মান হবে ঝকঝকে। ২০২১ সালের শেষার্ধ্বে আরজিবিডব্লিউ প্রযুক্তি সমৃদ্ধ ফোন বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে অপোর।

ইভেন্টে অপোর আরো একটি নতুন প্রযুক্তি দেখানো হয় যার নাম ফাইভ-অক্সিস ওআইএস প্রযুক্তি। এটি মূলত সিস্টেম প্রসেসরের জাইরোস্ক্রোপ থেকে মুভমেন্ট ডাটা নিয়ে সেই ডাটা আবার স্ব স্ব অ্যালগরিদম এর মাধ্যমে বিশ্লেষণ করে ক্ষুদ্র অংশে ভেঙ্গে ফেলে। যখন ডাটা মুভমেন্টের আকার বড় হয় তখন সেন্সর-শিফট ওআইএস ব্যবহার করা হয়। পুরো প্রক্রিয়াটি এভাবে চলতে থাকে। আর এসব কিছুই করা হয় ছবির মান বজায় রাখার জন্য। ২০২১ সালের প্রথমার্ধ্বে ক্যামেরার জন্য অপো ফাইভ অক্সিস ওআইএস প্রযুক্তি উন্মুক্ত করা হবে।

অপোর আন্ডার স্ক্রিন ক্যামেরা কোয়ালিটি ও স্ক্রিনের মধ্যে যুঁতসই ভারসাম্য নিয়ে আসে। এতদিন ওয়াটার ড্রপ নচ, পাঞ্চহোল, সিঙ্গেল পাঞ্চহোল ডিসপ্লে পর আন্ডার ডিসপ্লে ক্যামেরা সলিউশন প্রদর্শনের মাধ্যমে আন্ডার ডিসপ্লে ক্যামেরা প্রতিষ্ঠিত করলো অপো।অপোর ইমেজিং ডিরেক্টর সাইমন লিউ উপস্থাপনায় অনুষ্ঠানটিতে বিভিন্ন দেশ থেকে আগ্রহীরা যোগদেন করেন।

বিডি প্রেসরিলিস / ২৩ আগস্ট ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫