Follow us

ছবি তুলে পোস্ট দিয়ে অপো এফ১৯ প্রো জেতার সুযোগ

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশি ফটোগ্রাফি প্রেমীদের জন্য দারুণ অফার নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। অপোর ফেসবুক পেজে এআই কালার পোর্ট্রেট মুডে ছবি বা ভিডিও পোস্ট করে জেতার সুযোগ রয়েছে অপোর আকর্ষণীয় স্মার্টফোন এফ১৯ প্রো। ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ইউজিসি ক্যাম্পেইনটি, চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে প্রথমে নিজের সাথে থাকা স্মার্টফোনের এআই কালার পোর্ট্রেট ক্যামেরা মোড দিয়ে কালারফুল ছবি তুলুন। তারপর অপো বাংলাদেশ এই ফেসবুক পেজে ভিজিট করে নিজের তোলা পছন্দের ছবি #AIColorPortrait #ColorYourSelf লিখে পোস্ট করতে হবে অপোর পোস্ট করা ভিডিও এর কমেন্ট বক্সে।

তারপর সেই পোস্টটি পাবলিক ও তিনজন ফেসবুক বন্ধুকে ট্যাগ করে নিজের টাইমলাইনে শেয়ার দিতে হবে। পরে সবার পোস্ট করা ছবি-ভিডিও থেকে অপোর নিজস্ব টিম যাচাই-বাছাই করে ৩ জন চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করবে। কেউ চাইলে ছবির মতো একইভাবে নিজের ধারণ করা ভিডিও শেয়ার দিতে পারেন।

ক্যাম্পেইনটি সবার জন্য উন্মক্ত। তিনজন বিজয়ীর মধ্যে একজন অপোর’র স্টাইলিশ এফ১৯ প্রো এবং বাকি দুইজন আকর্ষণীয় পুরস্কার পাবেন। বিজয়ীদের নাম অপোর ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হবে। অপোর নিজস্ব টিম চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবেন। নগদ অর্থ বা বিকল্প কোনো পুরস্কার কিংবা একজনের পুরস্কার আরেকজনের কাছে হস্তান্তর করা হবে না। অপো বাংলাদেশ যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত গ্রহণ, বর্জন ও সংশোধন করার ক্ষমতা রাখে। এখানে অন্য কারো চ্যালেঞ্জ গ্রহণযোগ্য না।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কালার পোর্ট্রেট ভিডিও এআই কালার ফটোর মতোই। অপো এফ১৯ প্রো এআই কালার পোর্ট্রেট ভিডিও ধারণে সাহায্য করে। ফিচারটি ভিডিওতে মানুষকে সাবজেক্ট হিসেবে চিহ্নিত করে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে ফেলে। তারপর ভিডিও’তে সাবজেক্ট হিসেবে কালারকে ধরে রাখে। এআই কালার পোর্ট্রেট ভিডিও রিয়্যাল টাইম অনুযায়ী কাজ করার ফলে রেকর্ডিং এর আগে ফুটেজ দেখে নেওয়া যায়। এক শটে ফিচারটি দু’জন ব্যক্তির ওপর কাজ করতে পারে এবং ফ্রন্ট ফেসিং ও রিয়্যার ক্যামেরা উভয়ই সাপোর্ট করে।

সম্প্রতি অপো এফ সিরিজের নতুন ফোন এফ১৯ প্রো বাজারে আসার পরই তরুণদের মধ্যে সাড়া ফেলেছে। ফোনটিতে রয়েছে ডুয়েল ভিউ ভিডিও ফিচার, এআই কালার পোর্ট্রেট ক্যামেরা ফিচার, স্লিক ও স্মার্ট ডিজাইন, শক্তিশালী ব্যাটারি ও ৩০ ওয়াট ভুক ফ্ল্যাশ চার্জিংসহ আরো আকর্ষণীয় নানা ফিচার। নানা ধরনের এক্সচেঞ্জ অফার সম্বলিত অপো এফ১৯ প্রো ফোনটির দাম ধরা হয়েছে মাত্র ২৮,৯৯০ টাকা।

বিডি প্রেসরিলিস / ১০ এপ্রিল ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫