Follow us

চালডাল ডটকম এখন খুলনায়

 

নিজস্ব প্রতিবেদক :: নিত্যদিনের প্রয়োজনীয় সব গ্রোসারি পণ্য দ্রুততম সময়ের মধ্যে খুলনার ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সেবা চালু করেছে অনলাইন ভিত্তিক দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডটকম। নিজস্ব ওয়্যারহাউজের মাধ্যমে সম্প্রতি খুলনা শহরবাসীর প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য যেমন- মাছ, মাংস, চাল-ডাল, ফ্রেশ শাকসবজি ও ফলমূল, বাচ্চাদের ডায়াপার বা পোষ্য প্রাণীর খাবারসহ দেশি বিদেশী ব্রান্ডের ৮৫০০+ মুদি পণ্য কেনাকাটার এ সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ফলে, বাসায় বসে ক্রেতারা ৮৫০০+ পণ্যের বিশাল সম্ভার থেকে অনলাইনে পণ্যের অর্ডার করলে মাত্র ১ ঘন্টার মধ্যে বাসায় পণ্য পৌঁছে দিবে চালডাল ডটকম-এর কর্মীরা। তারা কাস্টমার সন্তুষ্টির লক্ষ্যে বিশেষ মূল্যছাড় ও ১টি কিনলে ১টি ফ্রি অফারসহ ৩-৭ দিনের ফ্রি রিটার্ন-রিপ্লেসমেন্ট পলিসিরও সুবিধা দিয়ে থাকে। পাশাপাশি ২৪/৭ কাস্টমার সেবা প্রদানের মাধ্যমে তারা গ্রাহকের যেকোনো সমস্যার সমাধান দিতে বদ্ধপরিকর।

দেশের র্শীষ অনলাইন গ্রোসারি শপ চালডাল ডটকম এরইমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও যশোরে তাদের সেবার পরিধি ছড়িয়ে দিয়েছে। এবার এ তালিকায় যুক্ত হলো হিমায়িত চিংড়ি রপ্তানি শিল্পের জন্য বিখ্যাত রুপালি শহর খুলনা। চালডাল এর লক্ষ্যে হলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য ক্রেতাদের যেন অহেতুক সময় ও শ্রম ব্যয় করতে না হয় তা নিশ্চিত করা। তাই নাগরিকদের দৈনন্দিন জীবনকে একটু সহজ করার জন্য তাদের দোরগোড়ায় পণ্যসমাগ্রী পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

চালডাল ডটকমের হেড অব গ্রোথ ওমর শরিফ ইবনে হাই বলেন, করোনা মহামারি চলাকালীন ও পরবর্তী সময়ে অনলাইন কেনাকাটার ওপর সাধারণ ক্রেতাদের আস্থা ও নির্ভরতা অনেক বেড়েছে। হোম ডেলিভারি সার্ভিসের ওপর চাপ অনেক বৃদ্ধি পেয়েছে। ব্যবসার শুরু থেকেই কম সময়ের মধ্যে গ্রাহকদের হাতে পণ্য পৌঁছে দিতে সাপ্লাইচেইনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে চালডাল ডটকম। দেশের হাজার হাজার পরিবারের নিত্যপ্রয়োজনীয় বাজার-সদাই অনলাইনে করার সুযোগ করে দেওয়া এবং গ্রাহকদের জীবনকে আরও সহজ করে দিতে মাত্র ১ ঘন্টার মধ্যে অর্ডারকৃত পণ্য বাসায় পৌঁছে দিতে চালডাল ডটকম প্রতিশ্রুতিবদ্ধ।

অনলাইন কেনাকাটার ক্রমে বেড়ে উঠার সঙ্গে সঙ্গে বাংলাদেশে নিজেদের ব্যবসার পরিধি বৃদ্ধি করে চলেছে ২০১৩ সালে প্রতিষ্ঠিত অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান চালডাল ডটকম। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে দেশের তিনটি বিভাগের প্রায় ২৩০+ এলাকায় মাত্র ৯ টাকা ডেলিভারি চার্জে ৮ লক্ষাধিক গ্রাহকের কাছে ডেলিভারি সেবা পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। যথাসময়ে পণ্য ডেলিভারি করতে চালডাল ডটকম-এর ২৫০০+ কর্মী অত্যন্ত দক্ষতার সাথেই নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন।

বিডি প্রেসরিলিস / ১৫ নভেম্বর ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫