Follow us

চলছে শিল্প প্রদর্শনী ‘এক কদম’

 

নিজস্ব প্রতিবেদক :: প্ল্যাটফর্ম আয়োজিত ‘এক কদম’ শীর্ষক ৮ দিনব্যাপী শিল্প প্রদর্শনী শুরু হয়েছে ৪ জানুয়ারি। কারওয়ান বাজারের এ জে টাওয়ারে অনুষ্ঠিত এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী, বাংলাদেশি-স্প্যানিশ চিত্রশিল্পী মনিরুল ইসলাম, আধুনিক চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান, চিত্রশিল্পী ফিরোজ মাহমুদ, চিত্রশিল্পী বিশ্বজিত গোস্বামী, অধ্যাপক আবুল বারক আলভী এবং অধ্যাপক আনিসুজ্জামান।উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক শিহান জুবেরির সঙ্গে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

নতুন ঢাকার জীবনযাত্রা থেকে শুরু করে এই ব্যস্ত নগরীর বিবর্তন, সামাজিক পরিবর্তন, নানা রঙ এবং গল্পকে কেন্দ্র করে নির্বাচিত শিল্পী আজিজি ফাওমি খান, রাকিব আনোয়ার ও আনিসুজ্জামান ফারুকের গড়ে তোলা বিভিন্ন চিত্রকর্ম এবং ভাস্কর্যের প্রদর্শনী ‘এক কদম।’ শিল্প প্রদর্শনীর পাশাপাশি থাকছে ঢাকালাপ এবং মিউজিক্যাল ইভেন্ট। আন্তর্জাতিকমানের সমসাময়িক শিল্প যা বিশ্ব প্রচলিত এবং সমাদৃত, এমন সকল শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশি তরুণ শিল্পীদের সমর্থন, প্রচার ও একত্রীকরণ করাই এক কদমের মূল লক্ষ্য।এটি প্ল্যাটফর্মের একটি বিশেষ উদ্যোগ যা বিশ্বাস করে তরুণ শিল্পীদের সৃজনশীলতায় নগরী ঢাকার শৈল্পিক উদযাপন। একদল শিল্পীর খুব যত্নে নেওয়া এরকম একটি পদক্ষেপ হতে পারে বিভিন্ন গোষ্ঠীর হাজারও পদক্ষেপের অনুপ্রেরণা।১১ জানুয়ারি পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ৯ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।

বিডি প্রেসরিলিস /০৭ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫