নিজস্ব প্রতিবেদক :: প্রয়োজনীয় সব হোম অ্যাপ্লায়েন্স নিয়ে আরও সহজভাবে গ্রাহকদের কাছে পৌঁছে যেতে বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং নিয়ে এসেছে ‘গেট মোর’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা ডিসেম্বরের শেষ পর্যন্ত তাদের পছন্দের পণ্যের ওপর সর্বোচ্চ ২২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৩০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
বিশ্বস্ত গ্রাহকরা যেন আরও সহজে সবচেয়ে ভালো মানের সব ইলেকট্রনিক্স পণ্য দিয়ে নিজেদের বাড়ি সাজিয়ে নিতে পারেন, সে জন্যেই স্যামসাং এ ক্যাম্পেইনের আয়োজন করেছে। এ ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা স্যামসাং টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনতে পারবেন।
স্যামসাং টিভিতে গ্রাহকরা ৩০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন এবং প্রতি ৫৫-ইঞ্চি বা তার বড় ইউএইচডি মডেলের টিভি কেনার ক্ষেত্রে ওয়েস্টিন ঢাকায় থাকার সুযোগ জিতে নিতে পারবেন। রেফ্রিজারেটরের ক্ষেত্রে গ্রাহকরা ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাবেন।
এছাড়াও, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেনে থাকছে ২,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও, স্যামসাং এক্সচেঞ্জ অফারে গ্রাহকরা তাদের পণ্য এক্সচেঞ্জ করে পণ্যের মূল দাম ও মডেলের ওপর ভিত্তি করে ৪,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
এছাড়া এ ক্যাম্পেইনের আওতায় স্ক্র্যাচ কার্ডে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও থাকছে। স্যামসাং টিভি এবং রেফ্রিজারেটর ক্রয়ের ক্ষেত্রে স্ক্র্যাচ কার্ডে গ্রাহকরা জিতে নিতে পারেন টিভি, ওয়াশিং মেশিন, অথবা মাইক্রোওয়েভ ওভেন। তাছাড়া, ক্যাম্পেইনকে ঘিরে একটি বিশেষ বান্ডেল অফারও থাকছে। গ্রাহকরা একই সময়ে ন্যূনতম ৩টি পণ্য কিনলে বিদ্যমান ডিসকাউন্টের ওপর আরো ৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারবেন।
বিডি প্রেসরিলিস /২৩ নভেম্বর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫