নিজস্ব প্রতিবেদক :: শীত আসছে বলে জানান দিচ্ছে বাতাস। এসময় শীতের আরামদায়ক ও গরম পোশাক নিয়ে এসেছে দেশের খ্যাতনামা ক্যাজুয়াল পোশাক সরবরাহকারী জাপানের ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো। দৈনন্দিন জীবনে পোশাক ব্যবহারকে আরো সহজ ও আরামদায়ক করতে, সুনির্দিষ্ট চিন্তাধারায় তৈরি এসকল শীতের পোশাকে প্রাধান্য পেয়েছে সরলতা, গুণগত মান এবং দীর্ঘস্থায়ীত্ব।
এবছর শীত কালেকশনে রয়েছে আকর্ষণীয় সব আউটার, সোয়েটার, নিট, শার্ট, প্যান্টসহ আরও অনেক আইটেম। শীতের কালেকশনে গ্রামীণ ইউনিক্লো প্রতিনিয়ত নতুন নতুন পোশাক নিয়ে আসলেও এবার ভোক্তাদের জন্য গতানুগতিক ট্রেন্ড ভেংগে বিশ্বব্যাপী চলমান ধারার নতুন পোশাক এনেছে জনপ্রিয় এই ব্রান্ডটি। পোশাকের বেলায় ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব।
ছেলে এবং মেয়েদের পোশাকের বৈশিষ্ট্যের তারতম্যকে নিখুঁতভাবে প্রাধান্য দিয়ে এবারের শীতের ছেলে এবং মেয়েদের পোশাকে আনা হয়েছে বৈচিত্র্য। পোশাকে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক রং। দম্পতিদের জন্য কিছু পোশাকে ছেলে ও মেয়েদের জন্য রাখা হয়েছে একই ডিজাইন ও রং।শীতের কালেকশনে ছেলে পোশাক ৯৯০ থেকে ২৪৯০ টাকায় এবং মেয়েদের পোশাক ১১৯০ থেকে ২৯৯০ টাকায় একযোগে গ্রামীণ ইউনিক্লোর সব কয়টি আউটলেটে পাওয়া যাবে। অনলাইনে কেনাকাটার সুযোগও রয়েছে।
বিডি প্রেসরিলিস / ১৫ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫