Follow us

গ্রামীণফোন গ্রাহকদের জন্য জেনেক্স পণ্যের বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক :: গ্রাহকদের বিভিন্ন ধরনের হ্যান্ডসেট, অত্যাধুনিক যন্ত্রাংশ এবং উন্নতমানের আইওটি পণ্যের সুবিধা প্রদানের লক্ষ্যে গ্রামীণফোন সম্প্রতি জেনেক্স ইনফোসিস লিমিটেডের সঙ্গে কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি ঢাকার গুলশান জিপিসিতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেনেক্স ইনফোসিস লিমিটেড আইপিই গ্রুপ ইউকের একটি সহযোগী প্রতিষ্ঠান। বিশ্বের শীর্ষস্থানীয় এ প্রযুক্তি প্রতিষ্ঠান বাংলাদেশে গ্রাহক ব্যবস্থাপনা, ডিজিটাল লাইফ স্টাইল পণ্য বিতরণ, চ্যানেল বিকাশ, আইটি সল্যুশনস, ই-কমার্স, ডিজিটাল রুপান্তর এবং পরামর্শ সেবা প্রদান করে।

জেনেক্স-এর ডিভাইস এবং যন্ত্রাংশ ঢাকায় অবস্থিত গ্রামীণফোনের পাঁচটি সেন্টারে পাওয়া যাবে। এ সেন্টারগুলো হলো : জিপিসি গুলশান, জিপিসি মিরপুর, জিপিসি ধানমণ্ডি, জিপিসি মতিঝিল এবং জিপিসি জিপি হাউস। এই সুবিধাটি চট্টগ্রামে অবস্থিত জিপিসি জিইসি-তে পাওয়া যাবে। এছাড়া, গ্রামীণফোনের রিটেইল চ্যানেলগুলোর মাধ্যমে এই পণ্য এবং সেবা সারা বাংলাদেশে পাওয়া যাবে।

গ্রামীণফোনের নির্ধারিত সেন্টারগুলো থেকে গ্রাহকরা ব্র্যান্ডেড হ্যান্ডসেট এবং যন্ত্রাংশ ক্রয় করতে পারবেন। গ্রাহকরা এ সেন্টারগুলো থেকে ২০ টাকায় স্ক্রিন প্রটেক্টর, ৫০ টাকায় হ্যান্ডসেট ব্যাক কভার ক্রয় করতে পারবেন। গ্রাহকরা আগামী ৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত যেকোন হ্যান্ডসেট ক্রয়ের ক্ষেত্রে ফ্রি ব্যাক কভার এবং স্ক্রিন প্রটেক্টরসহ তাবাক ক্যাফের সকল মেন্যুর ওপর ১৫% ছাড় সুবিধা পাবেন। এছাড়াও, গ্রাহকরা ৩০,০০০ টাকা মূল্যের বেশি হ্যান্ডসেট ক্রয়ের ক্ষেত্রে সকল প্রকার ফোন যন্ত্রাংশের ওপর অতিরিক্ত ৩০% ছাড় সুবিধা পাবেন এবং তাবাক ক্যাফে থেকে ফ্রি ক্যাপুচিনো কফি উপভোগ করতে পারবেন।

বিডি প্রেসরিলিস / ০৮ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫