নিজস্ব প্রতিবেদক :: সংকটে, সংগ্রামে, সম্ভাবনায়, একসাথে আমরা সবসময়’ –এই প্রতিপাদ্য নিয়ে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের (জিপিইইউ) প্রথম জিপিহাউস সম্মেলন সম্প্রতি জিপিহাউসে অনুষ্ঠিত হয়।
জিপিইইউ, জিপিহাউসের আহ্বায়ক কমিটির সভাপতি মো. ফারাবির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপারেটরটির ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান। সম্মেলনে জিপিইইউ’র সভাপতি ফজলুল হক এবং সাধারণ সম্পাদক মিয়া মাসুদসহ জিপিহাউসে কর্মরত জিপিইইউ’র সদস্যরা উপস্থিত ছিলেন।সম্মেলনে মাইকেল ফোলি বলেন, যেকোনও সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করেই আমরা সমানের দিকে এগিয়ে যেতে পারবো।
ইয়াসির আজমান বলেন, জিপিইইউ প্রতিষ্ঠার মধ্য দিয়ে গ্রামীণফোন আরও শক্তিশালী হয়েছে। জিপিইইউ’র কর্মীদের স্পিরিট, কর্মস্পৃহা এবং ইউনিটি প্রসংশা করার মতো। আমরা গ্রামীণফোনের কর্মী এবং কোম্পানির সাফল্যের জন্য একসঙ্গে কাজ করবো।
জিপিইইউ’র সাধারণ সম্পাদক মিয়া মাসুদ বলেন, বিরূপ পরিস্থিতিতে জন্ম নেওয়া জিপিইইউ অনেক চড়াই-উতরাই, আলোচনা-সমালোচনা, জবাবদিহি,মান-অভিমান এবং অনেক ত্যাগের বিনিময়ে গড়া এই সংগঠনকে নিয়ে আমরা একতাবদ্ধ থাকবো। জিপি কর্মীদের প্রতি যেকোনও অন্যায়ের বিরুদ্ধে যেমন সোচ্চার থাকবো, তেমনি প্রতিষ্ঠানের প্রতি যাতে কোনও অন্যায় না হয় সেদিকেও সচেতন থাকবো।
সভাপতির বক্তব্যে ফজলুল হক সম্মেলনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা আমাদের সংকটের সময়ে যেমন একত্রিত থেকে সব সমস্যার সমাধান করেছি, তেমনি আগামীতেও একতাবদ্ধভাবে সব সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবো
প্রথম জিপিহাউস, জিপিইইউ সম্মেলনে কর্মীদের মতামতের ভিত্তিতে ২৯ সদস্য বিশিষ্ট জিপিহাউস কমিটি এবং ১৫ সদস্য বিশিষ্ট জিপিইইউ নারী কমিটি গঠন করা হয়। ইউনিয়নের রূপরেখা তৈরি, বাস্তবায়ন ও সাত বছর আইনি লড়াইয়ের পর জিপিইইউ’র নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে অনবদ্য অবদান রাখায় সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সফিকুর রহমান মাসুদকে সম্মাননা দেওয়া হয়।
বিডি প্রেসরিলিস / ০১ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫