Follow us

গুলশানে বাংলালিংকের ফ্ল্যাগশিপ কাস্টমার সেন্টার চালু

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক রাজধানীর বাণিজ্যিক ও কূটনৈতিক কার্যক্রমের অন্যতম প্রধান কেন্দ্র গুলশানে একটি নতুন ফ্ল্যাগশিপ কাস্টমার সেন্টার চালু করেছে।বাংলালিংকেংর অ্যাকটিং চিফ কমার্শিয়াল অফিসার পিয়েরে বউট্রস ওবায়েদ আনুষ্ঠানিকভাবে কাস্টমার সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং হেড অব মনোব্র্যান্ড অ্যান্ড ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন।

ভিডিও ওয়াল, ডিজিটাল স্মার্ট ফোন ডিসপ্লে, হ্যালো ওয়াল, বাংলালিংক বার পেমেন্ট সার্ভিস, স্বচ্ছ এলইডি ও ইন্টারনেট এক্সপেরিয়েন্স জোনযুক্ত দেশের প্রথম ডিজিটাল কাস্টমার এক্সপেরিয়েন্স জোনের পাশাপাশি এই ফ্ল্যাগশিপ কাস্টমার সার্ভিস সেন্টারে গ্রাহকদের জন্য থাকছে নতুন সংযোগ, এয়ারটাইম রিচার্জ, সিম বদল ও ইএমআইতে হ্যান্ডসেট কেনার মতো বিভিন্ন সুবিধা।

বাংলালিংক-এর অ্যাকটিং চিফ কমার্শিয়াল অফিসার পিয়েরে বউট্রস ওবায়েদ বলেন, ‘একটি গ্রাহক-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে আমরা সব সময় গ্রাহকদের জন্য সহজলভ্য সেবা প্রদানের চেষ্টা করে থাকি যাতে তারা স্বাচ্ছ্যন্দের সাথে তা ব্যবহার করতে পারেন। আধুনিক সুবিধাযুক্ত এই নতুন ফ্ল্যাগশিপ কাস্টমার সার্ভিস সেন্টারে গ্রাহকরা বিভিন্ন টেলিকম সেবা গ্রহণসহ আমাদের সেবার সার্বিক মান যাচাই করে দেখতে পারবেন।’ ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এ ধরনের বিভিন্ন সুবিধা নিয়ে আসতে চায় বাংলালিংক।

বিডি প্রেসরিলিস / ২৮ আগস্ট ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫