নিজস্ব প্রতিবেদক :: গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড (আইডিসি)-এর মধ্যে ১৪ নভেম্বর গ্রুপ ইনস্যুরেন্স চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় আইডিসির কর্মীরা লাইফ কভারেজ এবং মেডিকেল বেনিফিট (আইপিডি এবং ওপিডি) উপভোগ করবেন। প্রায় ১০৯জন কর্মচারী এবং তাদের নির্ভরশীল পরিবার সদস্য এই চুক্তির আওতায় আসবে।
এম এম মনিরুল আলম, চিফ এক্সিকিউটিভ অফিসার, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স এবং আইডিসির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ তাদের কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।
মাহমুদ আফসার ইবনে হোসেন, এসভিপি এবং হেড অফ সেলস, জিএলআইএল, মাহবুব মোর্শেদ নাইম, সিনিয়র অফিসার, কর্পোরেট সেলস, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিএসডি সিনিয়র অফিসার সাইফুল ইসলাম এবং আইডিসি পরিচালক আবু সুফিয়ান রাজু, নাজমুল হুদা নাদিম, ম্যানেজার (বাণিজ্যিক ও কমপ্লায়েন্স), আহমেদ রায়হান আমীন, সহকারী ব্যবস্থাপক – হিউম্যান রিসোর্স অফ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড (আইডিসি) এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ১৯ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫