Follow us

গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয় এখন পুলিশ প্লাজায়

 

নিজস্ব প্রতিবেদক :: ‘থাকবো ছায়া হয়ে’- এই আদর্শের ছায়াতলে, গ্রাহকের নির্ভরতা এবং আস্থাই গার্ডিয়ান লাইফের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গ্রাহকদের আস্থা বৃদ্ধি এবং সর্বোচ্চ সেবা নিশ্চিতের লক্ষ্যে গার্ডিয়ান লাইফ সম্প্রতি নিজস্ব জায়গায় প্রধান কার্যালয়ে স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে।

গুলশান-১ সংলগ্ন নান্দনিক পুলিশ প্লাজা কনকর্ডের টাওয়ার-২তে ১৪ তলায় প্রায় ১৭০০০ স্কয়ার ফিট এরিয়াজুড়ে অবস্থিত এই অফিসটি ইউএস গ্রীণ বিল্ডিং কাউন্সিলের এলইইডি নীতিমালা অনুসরণ করে তৈরি করা হয়েছে। যেখানে থাকছে ওপেন অফিস, আরামদায়ক ও কার্যক্ষম ওয়ার্কস্টেশন, স্মার্ট লাইটিং, এয়ার কোয়ালিটি অপটিমাইজেশন সিস্টেমসহ আরো নানা আধুনিক সুযোগ-সুবিধা।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী মঙ্গলবার গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে গকুল চাঁদ দাস, সদস্য, আইডিআরএ এবং খলিল আহমদ, নির্বাহী পরিচালক, আইডিআরএ উপস্থিত ছিলেন।

আরো ছিলেন গার্ডিয়ান লাইফের স্পন্সর এবং পৃষ্ঠপোষকরা- তপন চৌধুরী, সৈয়দ নাসিম, নিহাদ কবির এবং সৈয়দ আফজাল হাসান উদ্দিন।পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সৈয়দ আখতার হাসান উদ্দিন এবং ডেভিড জেমস হাওয়ার্ড গ্রিফিথস।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

বিডি প্রেসরিলিস / ২৭ আগস্ট ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫