Follow us

গার্ডিয়ানের সঙ্গে এক্সপো গ্রুপের ইনস্যুরেন্স চুক্তি

 

নিজস্ব প্রতিবেদক :: গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে এক্সপো গ্রুপ এবং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে বুধবার একটি গ্রুপ ইনস্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এই চুক্তির ফলে এক্সপো গ্রুপের ৯০০-এর অধিক কর্মী লাইফ, ক্রিটিক্যাল ইলনেস এবং হসপিটালাইজেশনজনিত স্বাস্থ্যসেবা (আন্তবিভাগ, বহির্বিভাগ এবং মাতৃত্বকালীন) উপভোগ করতে পারবেন।

এই চুক্তির আওতায় এক্সপো গ্রুপের কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও হসপিটালাইজেশনজনিত স্বাস্থ্যসেবাগুলো উপভোগ করতে পারবেন।গার্ডিয়ান লাইফের প্রধান পৃষ্ঠপোষক তপন চৌধুরীর সভাপতিত্বে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং এক্সপো গ্রুপের পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এইচ খসরু চুক্তিটি স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

গার্ডিয়ান লাইফের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে আরো ছিলেন- পরিচালক, সৈয়দ আখতার হাসান উদ্দিন, পরিচালক, ডেভিড জেমস হাওয়ার্ড গ্রিফিথস এবং হেড অফ গ্রুপ বিজনেস, মোহাম্মদ আজিমুল হক।অপরদিকে, এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মাহবুব উল আনাম এবং পরিচালক, মোহাম্মদ মইন এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।গার্ডিয়ান লাইফ এবং এক্সপো গ্রুপের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ০৪ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫