Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: বর্তমান অফার এবং বাজারের উপস্থিতি উভয় বিভাগেই শীর্ষ স্কোর অর্জন করেছে ক্যাসপারস্কি’র ‘এন্ডপয়েন্ট সিকিউরিটি ফর বিজনেস’। সম্প্রতি বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টার ওয়েভ এর এক রিপোর্টে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

ফরেস্টার ওয়েভ এমন একটি প্রতিষ্ঠান নির্দিষ্ট কিছু মার্কেট প্লেসে কোন একটি পণ্যের গুণগত মান বিবেচনায় ক্রেতাদের ক্রয়ের মানদণ্ডগুলো নিয়ে বিশ্লেষণ করে থাকে। বিভিন্ন প্রযুক্তি ব্রান্ড এবং পণ্যের অফার, কৌশল এবং বাজারের উপস্থিতির উপর ভিত্তি করে র‌্যাংক প্রদান করে ফরেস্টার। ফরেস্টারের এই গবেষণা রিপোর্ট দেখে যেকোন ক্রেতা ভিন্ন ভিন্ন ব্রান্ডের পণ্যকে স্বতন্ত্রভাবে তুলনা করতে পারেন।
‘ক্যাসপারস্কি এন্ডপয়েন্ট সিকিউরিটি ফর বিজনেস’ পণ্যটি ফরেস্টারের সাম্প্রতিক গবেষণায় ২৫টি পরীক্ষার ১৪টিতে শীর্ষস্থান অর্জন করে ফ্ল্যাগশিপ সিকিউরিটি পন্যের মর্যাদা পেয়েছে। ম্যালওয়্যার প্রিভেনশন, ম্যালিশিয়াস বিহেভিয়ার প্রোটেকশন, এক্সপ্লয়েট প্রিভেনশন, থ্রেট ইন্টালিজেন্স এবং ভলনারেবিলিটি রিমেডিয়েশন পরীক্ষায় অন্যান্য প্রতিযোগির চেয়ে পরিষ্কার ব্যবধানে শীর্ষস্থান অর্জন করে ক্যাসপারস্কি।

ক্যাসপারস্কি’র বাংলাদেশি পরিবেশক স্মার্ট টেকনোলজিস এর সফটওয়্যার বিজনেস হেড মিরসাদ হোসেন বলেন, ‘ফরেস্টার ওয়েভ এর রিপোর্টে ইন্ডাস্ট্রি লিডার হিসেবে ক্যাসপারস্কি মূল্যায়িত হওয়ায় আমরা খুব সম্মানিত বোধ করছি। আমরা প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে ক্যাসপারস্কি পণ্য নিয়ে কাজ করছি। বাংলাদেশে প্রায় ৮০% আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠানে আমরা ‘ক্যাসপারস্কি এন্ডপয়েন্ট সিকিউরিটি ফর বিজনেস’ পন্যটির সেবা দিচ্ছি। আমরা আশা করছি, ক্যাসপারস্কির এই অর্জন আমাদের ক্রেতাদের মাঝে আরও বেশি আত্মবিশ্বাস যোগাতে সহায়তা করবে।’

বিডি প্রেসরিলিস / ০৬ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫