Follow us

গফরগাঁওয়ে শাহ্জালাল ব্যাংক

 

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের গফরগাঁওয়ে শাখা খুলেছে শাহ্জালাল ব্যাংক।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম বৃহস্পতিবার বেসরকারি ব্যাংকটির ১২৮তম এ শাখা উদ্বোধন করেন।শহীদুল ইসলামকে উদ্ধৃত করে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শাহ্জালাল ইসলামী ব্যাংক সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমান সম্পন্ন ব্যাংকিং সেবা প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। অত্র অঞ্চলের শিল্প-বাণিজ্যের উন্নয়নে এ ব্যাংক যথাসম্ভব বিনিয়োগ করবে।”

তিনি আরো বলেন, প্রতিটি জেলা, উপজেলা এবং শহরতলীতে শাখা স্থাপনের মাধ্যমে সর্বস্তরের জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান সামছুদ্দোহা সিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে গফরগাঁও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মানিক, ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান মাহবুবুর রশিদ, ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মাসুম বসুনিয়া, টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক আব্দুল খালেক, ভালুকা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল হক, গফরগাঁও শাখার ব্যবস্থাপক মনসুর আহমেদ মিঞা, গফরগাঁও প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান মিন্টু এবং গফরগাঁও ব্যবসায়ী সমিতির প্রধান ও সাবেক মেয়র মঞ্জু মিয়া উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ২৩ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫