Follow us

খুলনা ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তার বিজ্ঞান উৎসব

 

নিজস্ব প্রতিবেদক :: ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে বরিশাল ও খুলনা অঞ্চলে অনুষ্ঠিত হলো বিজ্ঞানচিন্তা-বিকাশ বিজ্ঞান উৎসব।শুক্রবার ও শনিবার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ ও বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন বিজ্ঞান চিন্তার যৌথ উদ্দ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্ট, কুইজ প্রতিযোগিতা, প্রশ্নোত্তর পর্ব, বিজ্ঞানবিষয়ক আলোচনা, রোবট প্রদর্শনী, বিজ্ঞান ম্যাজিক, বিজ্ঞানের মজার বইয়ের সাথে পরিচিতি, সাংস্কৃতিক পর্বসহ বিভিন্ন আয়োজন শেষে বিজয়ীদের দেওয়া হয় পুরস্কার।খুলনা ও বরিশাল অঞ্চলের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা বিজ্ঞান প্রকল্প প্রদর্শনে অংশ নেয়।

বরিশাল অঞ্চলের উৎসবে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর সাইদুল ইসলাম মজুমদার, বিকাশের চিফ এক্সর্টানাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মনিরুল ইসলাম, বিজ্ঞানচিন্তা সম্পাদক আব্দুল কাইয়ুম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ইরফান ও একই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মোরশেদ আহমেদ অভি উপস্থিত ছিলেন।

বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক করে তুলে ও তাদের চিন্তাশক্তির বিকাশ ঘটিয়ে এই বিজ্ঞান উৎসব ভবিষ্যতের বিজ্ঞানীদের গড়ে তুলবে।

বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়ানোর জন্য প্রথমবারের মতো সারা দেশের সাতটি অঞ্চলেই আয়োজিত হচ্ছে এই বিজ্ঞান উৎসব। ঢাকায় শুরু হয়ে পরবর্তীতে চট্টগ্রাম ও রংপুরে এই উৎসব হয়। ভবিষ্যতে সিলেট ও রাজশাহীতে উৎসব আয়োজনের পর ঢাকায় অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল।

বিডি প্রেস রিলিস / ২৮ জুলাই ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫