নিজস্ব প্রতিবেদক :: খুলনায় পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহকদের সমাবেশ ও মেলার আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
বুধবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি খুলনার দৌলতপুর শাখা প্রাঙ্গণে এ আয়োজনের কথা জানানো হয়।ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া মেলার উদ্বোধন করেন।
খুলনা জোনপ্রধান মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান এম জুবায়ের আজম হেলালী, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, দীঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরীন ও খুলনা সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ১৪ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫