Follow us

কৃষি ব্যাংকের ডিএমডি হলেন কাইসুল হক

নিজস্ব প্রতিবেদক :: মো. কাইসুল হক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসাবে পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দিয়েছেন। তিনি রূপালী ব্যাংকে ১৯৮৬ সালে প্রবেশনারি অফিসার হিসাবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ইতোপূর্বে তিনি রূপালী ব্যাংকে সফলতার সাথে বিভিন্ন শাখা, অঞ্চল প্রধান, বিভাগীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি সর্বশেষ মহাব্যবস্থাপক হিসেবে রূপালী ব্যাংকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যক্তি জীবনে দুই কন্যা সন্তানের জনক। পিতা মৃত শমসের আলী মণ্ডল এবং মাতা জোবেদা বেগমের ৯ সন্তানের মধ্যে কাইসুল হক সর্বকনিষ্ঠ। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ভারত, মালয়েশিয়া ও চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ ও ব্যাংকিং সেমিনারে অংশগ্রহণ করেন।

বিডি প্রেসরিলিস / ১৭ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫