Follow us

কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন রণজিত

 

নিজস্ব প্রতিবেদক :: রণজিত চন্দ্র রায়। দিনাজপুরের খানসামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত। ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী। এ অবস্থায় স্ত্রীর যাতে সুবিধা হয়, তাই কিস্তিতে একটি ওয়ালটন রেফ্রিজারেটর কিনেছিলেন তিনি। আর তাতেই ভাগ্য বদলে গেল রণজিতের। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-সেভেন এর আওতায় ফ্রিজ কিনে তিনি হয়েছেন মিলিয়নিয়ার। ওই টাকায় গ্রামে বাবা-মায়ের জন্য বাড়ি তৈরি করবেন রণজিত।

রোববার (১২ জুলাই, ২০২০) খানসামা বাজারে ওয়ালটন শোরুম ‘সনিট্রন ইলেকট্রনিক্স’এ আনুষ্ঠানিকভাবে রণজিতের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোকধারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম আতাউর রহমান বাচ্চু, ইউপি সদস্য আনিসুর রহমান হেলাল, ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর শরফুদ্দীন আহমেদ, রংপুর জোনের এরিয়া ম্যানেজার শাহেদ ইকবাল, শোরুমের স্বত্বাধিকারী আলমগীর জামান প্রমুখ।

উল্লেখ্য, অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-সেভেন। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন ১ মিলিয়ন বা ১০ লাখ টাকা। রয়েছে লাখপতি হওয়ার সুযোগসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। এ সুযোগ থাকছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ পর্যন্ত।এর আগে সিজন-সেভেনে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন গাজীপুরের দর্জি ওয়াজেদ আলী, নওগাঁর গামছা বিক্রেতা সোলায়মান হক এবং রাঙ্গামাটির মুরগির খামারি চাইথোয়াইঅং মারমা।

রণজিত জানান, তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কাস্তোর গ্রামে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় খানসামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে ২০১৬ সাল থেকে চাকরি করেন। থাকেন খানসামার আলোকধারী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। স্ত্রী অন্তঃসত্ত্বা। তার কাজের সুবিধার জন্য গত ৬ জুলাই ‘সনিট্রন ইলেকট্রনিক্স’ থেকে ১৮ হাজার টাকা জমা দিয়ে কিস্তিতে ওয়ালটন ফ্রিজটি কেনেন। এরপর মোবাইল নম্বর দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন করেন। কিছুক্ষণের মধ্যে ওয়ালটন থেকে ১০ লাখ টাকা পাওয়ার মেসেজ যায় তার মোবাইল ফোনে।

আবেগাপ্লুত রণজিত বলেন, ‘মেসেজ দেখে প্রথমে বিশ্বাস করি নাই। পরে শোরুম থেকে ফোন করে জানালে আনন্দে আত্মহারা হয়ে পড়ি। ওয়ালটনের প্রতি কৃতজ্ঞতা। গ্রামে বাবা-মা এবং চার ভাই-বোন থাকে। তাদের জন্য একটা পাকা বাড়ি তৈরির স্বপ্ন ছিল। ওয়ালটন থেকে পাওয়া এই টাকা দিয়ে আমার সেই স্বপ্ন পূরণ হবে।’

জানা গেছে, ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল ফোন নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাঙ্ক্ষিত সেবা পাবেন গ্রাহক। সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মিলিয়নিয়ারসহ নিশ্চিত ক্যাশ ভাউচারের সুযোগ দেওয়া হচ্ছে।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, স্থানীয় বাজারে তাদের রয়েছে দেড় শতাধিক মডেলের ফ্রস্ট, নন-ফ্রস্ট, ডিপ ফ্রিজ ও বেভারেজ কুলার। দাম ১০ হাজার ৯৯০ টাকা থেকে ৬৯ হাজার ৯০০ টাকার মধ্যে। রয়েছে চোখ ধাঁধানো আকর্ষণীয় ডিজাইনের গ্লাস ডোর এবং ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির বিএসটিআইর ‘ফাইভ স্টার’ এনার্জি রেটিংপ্রাপ্ত ডিজিটাল ডিসপ্লে-সমৃদ্ধ সাশ্রয়ী মূল্যের ফ্রিজ। নগদ মূল্যের পাশাপাশি বিশ্বমানের ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার সুযোগ আছে।

আন্তর্জাতিক মান যাচাইকারী সংস্থা নাসদাত ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে ওয়ালটনের প্রতিটি ফ্রিজ বাজারে ছাড়া হচ্ছে। ওয়ালটন ফ্রিজের রয়েছে বিএসটিআইয়ের ফাইভ স্টার এনার্জি এফিশিয়েন্সি রেটিং। ফ্রিজ উৎপাদন ও রপ্তানিতে ওয়ালটন অর্জন করেছে আইএসও, ওএইচএসএএস, ইএমসি, সিবি, আরওএইচএস, এসএএসও, ইএসএমএ, ইসিএইচএ, জি-মার্ক, ই-মার্ক ইত্যাদি সার্টিফিকেট। আন্তর্জাতিক মানের ওয়ালটন ফ্রিজ রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। দ্রুত বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে রয়েছে ৭৪টি সার্ভিস সেন্টার।

বিডি প্রেসরিলিস / ১৩ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫