নিজস্ব প্রতিবেদক :: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মাশিয়াল স্পেস ফাইন্যান্স নামে একটি ঋণসেবা চালু করেছে বেসরকারি খাতের মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এমটিবির স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে সেবাটি আনার ঘোষণা দেওয়া হয়।
এমটিবির এসএমই ব্যাংকিং ডিভিশনের হেড রকিবুল হাসান চৌধুরী বলেন, চাহিদার উপর নির্ভর করে গ্রাহকরা ৫০ লাখ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। পরিশোধের জন্য সময় পাবেন সর্বোচ্চ ১২ বছর। গ্রাহক চাইলে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণ এমটিবিতে স্থানান্তর করতে পারবেন।
তিনি আরও বলেন, এসএমই গ্রাহকরা ব্যবসা সম্প্রসারণ, বাণিজ্যিক স্থান ক্রয়, বাণিজ্যিক স্থান নির্মাণ, বাণিজ্যিক স্থানের সংস্করণ ও পুনর্গঠন ঋণসেবা নিতে পারবেন। অনুষ্ঠানে এমটিবির পরিচালক ও সাবেক চেয়ারম্যান এম এ রউফ জেপি বলেন, এ ধরনের একটি ঋণসেবা চালু করার জন্য এমটিবিকে অভিনন্দন।
এসময় উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর পরিচালক এবং সাবেক চেয়ারম্যান এম. এ. রউফ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া এবং বিল্ডিং ফর ফিউচার এর ব্যবস্থাপনা পরিচালক তানভিরুল হক প্রবাল ও বিভিন্ন রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠানের প্রতিনিধিরাঅ
বিডি প্রেসরিলিস / ১৭ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫