Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: চলমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রভাব মোকাবেলায় দেশের অন্যতম সেরা এফএমসিজি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেভিনকেয়ার বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, রাজধানীর সুপরিচিত ৩টি হাসপাতালকে সুরক্ষা সামগ্রী অনুদান প্রদান করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতাল (এনআইডিসিএইচ) এবং ন্যাশনাল ইন্সটিটিউশন অব ক্যান্সার রিসার্চ হাসপাতাল (এনআইসিআরএইচ)-কে অনুদান প্রদান করে প্রতিষ্ঠানটি। এনআইসিআরএইচের ডিরেক্টর অধ্যাপক ডা. কাজী মুসতাক হোসাইনের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন কেভিনকেয়ার বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার সুমাইয়া আহমেদ।

গ্রাহকবান্ধব একটি প্রতিষ্ঠান হিসেবে কেভিনকেয়ার পণ্যের সেরা মান বজায় রাখার পাশাপাশি বরাবরই জনগণের সুরক্ষা এবং সন্তুষ্টির দিকে লক্ষ্য রেখেছে। তারই ধারাবাহিকতায়, কেভিনকেয়ার তাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের হ্যান্ড ওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজার অনুদান হিসেবে প্রদান করেছে।

এই প্রসজ্ঞে, কেভিনকেয়ার বাংলাদেশের বিজনেস হেড অরুণ চাকো বলেন, “একটি শীর্ষস্থানীয় এফএমসিজি প্রতিষ্ঠান হিসেবে কেভিনকেয়ার সর্বদাই দেশের জনগণের সাহায্যে সচেষ্ট এবং এই অনুদান তারই একটি প্রয়াস। এই অস্থিতিশীল সময়েও জীবনযাত্রা স্বাভাবিক রাখতে যেসকল প্রথমসারীর যোদ্ধারা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে তাদের প্রতি আমরা সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

এনআরসিআরএইচের ডিরেক্টর অধ্যাপক ডা. কাজী মুসতাক হোসাইন বলেন, “কেভিনকেয়ারের পক্ষ থেকে হ্যান্ড ওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজার পেয়ে আমরা ভীষণ আনন্দিত। ন্যাশনাল ইন্সটিটিউশন অব ক্যান্সার রিসার্চ হাসপাতালের পক্ষ থেকে তাদের জানাচ্ছি ধন্যবাদ এবং তাদের প্রতি রইল শুভকামনা।”

বিগত ১৬ বছর যাবত বাংলাদেশে কার্যক্রম পরিচালয়া করছে কেভিনকেয়ার। তাদের পার্সোনাল কেয়ার পোর্টফোলিও-এর পাশাপাশি প্রতিষ্ঠানটি এই করোনা পরিস্থিতিতে নাইল হ্যান্ড-ওয়াশ এবং চিক স্যানিটাইজারের মাধ্যমে হাইজিন পোর্টফোলিও চালু করেছে।

বিডি প্রেসরিলিস / ২০ জুন ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫