Follow us

করোনা মোকাবিলায় ফেস শিল্ড, সেফটি গগলস তৈরি করছে ওয়ালটন

 

নিজস্ব প্রতিবেদক :: মহামারি করোনাভাইরাস মোকাবিলায় অন্যতম গুরুত্বপূর্ণ সুরক্ষা সরঞ্জাম ফেস শিল্ড এবং সেফটি গগলস। পারসোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই)-এর সম্পূর্ণতার জন্য এগুলো অত্যাবশকীয়।চিকিৎসকদের মতে, মানসম্পন্ন ফেস শিল্ড এবং সেফটি গগলস ছাড়া করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দেওয়া নিরাপদ নয়। অথচ বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে রপ্তানিকারক দেশগুলো এসব সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে হিমশিম খাচ্ছে। এমন দুর্যোগপূর্ণ সময়ে দেশেই ফেস শিল্ড এবং সেফটি গগলস তৈরি করলো ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মীদের এগুলো বিনামূল্যে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।দেশের জরুরি প্রয়োজনে রেকর্ড স্বল্পতম সময়ের মধ্যে নিজস্ব কারখানায় মোল্ড ও ডিজাইন করে চূড়ান্ত উৎপাদনে যাওয়ায় ওয়ালটন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রকৌশলীদের ধন্যবাদ জানিয়েছে।

করোনা সংক্রান্ত জটিলতার শুরু থেকেই দ্রুততম সময়ে কীভাবে প্রাণঘাতী এ ভাইরাস মোকাবিলায় কাজ করা যায়, সে চেষ্টা করে যাচ্ছেন ওয়ালটনের প্রকৌশলীরা। ফলে ভেন্টিলেটরসহ চিকিৎসা এবং সুরক্ষা সরঞ্জাম উৎপাদনে গবেষণা শুরু করেন তারা। এরই ধারাবাহিকতায় দ্রুততম সময়ের মধ্যে বিশ্বমানের ফেস প্রোটেকটিভ শিল্ড এবং সেফটি গগলস উৎপাদন শুরু করলো ওয়ালটন। এতে করে করোনাভাইরাস মোকাবিলায় আরেক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে দৈনিক ১০০০ গগলস এবং ১৫০০ ফেস শিল্ড তৈরি করছে তারা। তবে চাহিদা অনুযায়ী এর তিনগুণ উৎপাদন সক্ষমতা রয়েছে ওয়ালটনের। ওয়ালটনের তৈরি ফেস শিল্ড এবং গগলস ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন পেয়েছে।শনিবার (১১ এপ্রিল) সারা দেশের চিকিৎসকদের মাঝে বিতরণের জন্য সরকারের স্বাস্থ্য অধিদপ্তরকে (ডিজিএইচএস) আনুষ্ঠানিকভাবে ফেস শিল্ড এবং সেফটি গগলস হস্তান্তর করে ওয়ালটন।

এ সময় উপস্থিত ছিলেন ডিজিএইচএস-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অধ্যাপক সানিয়া তাহমিনা, প্রোগ্রাম ম্যানেজার (নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) ডা. মো. রিজওয়ানুল করিম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ মারুফুর রহমান, ওয়ালটনের ফেস শিল্ড এবং সেফটি গগলস উৎপাদন প্রকল্পের কো-অর্ডিনেটর প্রকৌশলী আপেল মাহমুদ প্রমুখ।

ডা. মোহাম্মদ মারুফুর রহমান বলেন, করোনা দুর্যোগ মোকাবিলায় ওয়ালটন এগিয়ে এসেছে। চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ সুরক্ষা সরঞ্জাম ফেস শিল্ড এবং সেফটি গগলস নিজেরাই তৈরি এবং সরবরাহ করেছে। তারা ভেন্টিলেটরসহ সুরক্ষা সরঞ্জাম উৎপাদনের কাজ করছে। ইতিমধ্যেই ওয়ালটন বিপুল পরিমাণ পিপিই সরবরাহ করেছে। ওয়ালটন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ।

এ প্রসঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, এতো কম সময়ের মধ্যে মোল্ড তৈরি করে ফেস শিল্ড এবং সেফটি গগলস তৈরি করেছে ওয়ালটন, যা একটি রেকর্ড বলা চলে। সরকারি নির্দেশনা অনুযায়ী কারখানাসহ অফিস ছুটি থাকলেও দেশের জরুরি প্রয়োজন বিবেচনায় ওয়ালটনের প্রকৌশলীরা দিনরাত কাজ করছেন। দুর্যোগ মোকাবিলায় প্রাথমিকভাবে উৎপাদনে গেলেও ফেস শিল্ড এবং গগলসের মান উন্নয়নের কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই এন্টি-ফগ প্রযুক্তির গগলস তৈরি হবে। পাশাপাশি ভেন্টিলেটর, পিএপিআর (পাওয়ার এয়ার পিউরিফায়ার রেসপিরেটর), ইউভি ডিসইনফেকট্যান্ট, রেসপিরেটরি মাস্ক ইত্যাদি চিকিৎসা সরঞ্জাম তৈরিতে পূর্ণ উদ্যোমে কাজ চলছে।

তিনি জানান, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটর খুবই জরুরি। ভেন্টিলেটর তৈরিতে বিশ্বখ্যাত মেডিক্যাল যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেডট্রনিকের ডিজাইন নিয়ে ওয়ালটন কারখানায় কাজ চলছে। আর এতে সার্বিক দিক-নির্দেশনা দিচ্ছে সরকারের আইসিটি মন্ত্রণালয়।

ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, দেশে আগে থেকেই প্রোটেকটিভ স্যুট, মাস্ক, গ্লাভস, স্যু কভার, হেড ক্যাপ ইত্যাদি গার্মেন্টস আইটেম তৈরি হচ্ছিল। এবারই প্রথম ব্যাপক আকারে ফেস শিল্ড এবং গগলসের মতো পণ্য তৈরি শুরু করলো ওয়ালটন। এর ফলে করোনাভাইরাস সহ অন্যান্য সংক্রামক রোগীদের চিকিৎসাকাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই’র দেশীয় উৎপাদন পূর্ণতা পেলো। পরিস্থিতি বুঝে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি এসব মেডিক্যাল আইটেম রপ্তানি করা সম্ভব হবে।

কর্তৃপক্ষ জানায়, ওয়ালটনের উদ্দেশ্য, বিশ্বের চরম এ ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়ানো। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে করোনাভাইরাস মোকাবিলায় এই মুহূর্তে চিকিৎসকদের বিনামূল্যে এসব সুরক্ষা সরঞ্জাম দিচ্ছে ওয়ালটন। খুব শিগগিরই আন্তর্জাতিক বাজারের তুলনায় খুবই স্বল্পমূল্যে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।

বিডি প্রেসরিলিস /১২ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫