Follow us

নিজস্ব প্রতিবেদক :: করোনায় এখনও অনেকে আক্রান্ত হচ্ছেন আবার অনেকে মারাও যাচ্ছেন। করোনা প্রতিরোধে বিশ্বের বিভিন্ন ধরণের আহ্বান থাকলেও মাস্কের উপর জোর দিয়েছেন সকলেই। দেশের স্বনামধন্য স্টিল রি-রোলিং কোম্পানি জেডএসআরএম এগিয়ে এসেছেন এই প্রতিরোধমূলক কর্মকান্ডে।

করোনা যুদ্ধে সম্মুখযোদ্ধাদের তালিকায় রয়েছেন দেশের স্বল্প শিক্ষিত ও অসহায় এ্যাম্বুলেন্স কর্মীরা। তাদের যুদ্ধের হাতিয়ার হিসেবে মাস্কের ভূমিকা অপরিসীম। সেই তাগিদ থেকে ১১ সেপ্টেম্বর শনিবার জেডএসআরএম কর্তৃপক্ষ এ্যাম্বুলেন্স কর্মীদের বেসরকারি সংগঠন ঢাকা মহানগর এ্যাম্বুলেন্স মালিক সমিতি লিমিটেডের সভাপতি আলমগীর হোসেনের হাতে ১ হাজার ৮০টি কেএন-৯৫ মাস্ক তুলে দিলেন।

ঢাকা কলেজ গেটে সমিতির অস্থায়ী অফিসে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে মাস্ক বিতরণ করে কোম্পানির ভাইস চেয়ারম্যান হাসান এবং পরিচালক সারওয়ার।জনাব হাসান বলেন, করোনায় সারা বিশ্বকে যেভাবে গ্রাস করেছে তার প্রভাব এদেশেও কম নয়। তবে প্রতিরোধের বিকল্প নাই। সেটাকে মাথায় নিয়েই তাঁদের এমন উদ্যোগ। তিনি সামর্থ্যবানদের এমন উদ্যোগে অংশগ্রহনের জন্য আহ্বান জানান।

এ্যাম্বুলেন্স কর্মীদের পক্ষে সমিতির সভাপতি আলমগীর হোসেন বলেন, সরকার তাদের কোন সহযোগিতায় আসে নাই। তবে পেটের তাগিদে হোক বা সেবার প্রশ্নে হোক এ্যাম্বুলেন্স কর্মীরা বসে নাই। তারা তাঁদের জীবনবাজী রেখে শুরু থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। এ সময় সমিতির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। যে যার অবস্থান থেকে সবার উচিত এই মহতি কার্যক্রমে সহযোগিতা করা। তিনি জেডএসআরএম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ্যাম্বুলেন্স কর্মীদের জন্য দোয়া কামনা করেন।

বিডি প্রেসরিলিস / ১৪ সেপ্টেম্বর /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫