নিজস্ব প্রতিবেদক :: করোনা আক্রান্ত সময়ে মানবিক আবেদনে সাড়া দিয়েছে দেশের অনলাইন ভিত্তিক পাইকারি বাজার সদাগর ডটকম। গত কয়েকদিন প্রতিষ্ঠানটি ৩শ’র বেশি পরিবারকে ৭ দিনের নিত্যপণ্য বিনামূল্যে দিয়েছে। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ জানিয়েছে, তাদের সিএসআর প্রজেক্টের আওতায় এ কর্মসূচির নাম রাখা হয়েছে ‘পাশে আছি’।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ চৌধুরী জানান, প্রতিষ্ঠানটি গত ২২ মার্চ থেকে অনলাইনে অফিস কার্যক্রম পরিচালনা করছে। ঢাকার বনানী, বনশ্রী, কমলাপুর, ধানমন্ডিসহ বেশ কয়েকটি এলাকায় এ কার্যক্রম চলছে। শুধু ঢাকাতে নয়, বগুড়া ও নওগাঁর বেশ কিছু এলাকাতেও সদাগর দাঁড়িয়েছে করোনায় গরিব এবং অসহায়দের পাশে।
নিত্যপণ্যের উর্ধ্বগতিতে যখন বেসামাল হতদরিদ্র মানুষ, তখন সদাগর ডটকমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিয়মিত গ্রাহকরা। এ কার্যক্রমে এগিয়ে আসছেন তারাও। হাত বাড়িয়েছেন সাহায্যের। পুরো টিম নানাভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চায়। যারা এ সঙ্কটকালে পাশে থাকতে আগ্রহী; তারা রকেট করতে পারেন +৮৮০১৯১২২৯৮৫৮৯৬ নম্বরে অথবা বিকাশ করতে পারেন +৮৮০১৭৩০৭৯৬৭৩৩ নম্বরে।
বিডি প্রেসরিলিস /০৫ এপ্রিল ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫