Follow us

করোনাকালে অনলাইনে প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ সহজ হেলথে

 

 

নিজস্ব প্রতিবেদক ::   বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বাংলাদেশে ডাক্তার-রোগী আনুপাতিক গড় হচ্ছে প্রতি ১০ হাজার জনের জন্য ডাক্তার রয়েছে মাত্র ৫.২৬ জন, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নিচের দিক থেকে দ্বিতীয়। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা সবার হাতের নাগালে আনতে ১৫০-এর বেশি বিশেষজ্ঞ ডাক্তার ও ২০-এর বেশি স্পেশালাইজেশন বা ক্যাটাগরি নিয়ে ‘সহজ হেলথ’ সেবা নিয়ে কাজ করছে সহজ।

করোনা মহামারীর সময় কোভিড-১৯ বিশ্বব্যাপী যেভাবে ছড়িয়েছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। প্রতিদিনই করোনা আক্রান্ত হচ্ছে অনেকেই। আর এসময়ে করোনার প্রভাব থেকে বাচতে ডাক্তারদের পরামর্শ একটাই- স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে বাসায় থাকুন। আর তাই তো সরকারও সংক্রমণের হার কমাতে লকডাউনের মতো সিদ্ধান্ত নিতেও বাধ্য হয়েছে। আর এই পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা সবার হাতের নাগালে আনতে ‘সহজ হেলথ’ কাজ করছে।

সহজ-এর বিশ্বমানের ডিজিটাল হেলথকেয়ার অ্যাপে ব্যবহারকারীরা দেশের যেকোনো স্থান থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে পরামর্শ নিতে পারবেন। এ ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমেই সহজ অ্যাপে লগ-ইনের পর ‘হেলথ’ অপশনে গিয়ে স্পেশালাইজেশন বা ক্যাটাগরি নির্বাচন করে নির্দিষ্ট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সহজ হেলথ-এ নিয়োজিত কমিউনিটি এনগেজমেন্টের কর্মীরা ডাক্তারদের সঙ্গে ভিডিও কলে পরামর্শ গ্রহণের প্রতিটি পদক্ষেপ ব্যবহারকারীদের বুঝিয়ে দিবে।

এছাড়া, সহজ সুপারঅ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা বাসায় বসেই স্থানীয় ফার্মেসীগুলো থেকে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ ডেলিভারি পেয়ে যাবেন খুব সহজে। কোভিড-১৯ এর এই সময়ে ডাক্তারদের পরামর্শের জন্য এখন আর ঝুঁকি নিয়ে চেম্বারে যেতে হবে না। উপরোক্ত সেবাসমূহের মাধ্যমে বিভিন্ন স্পেশালাইজেশনের শতাধিক ডাক্তারের পরামর্শ গ্রহণের পাশাপাশি ঘরে বসে প্রয়োজনীয় ঔষধ ডেলিভারি সুবিধা পাওয়া যাবে ‘সহজ হেলথ’ থেকে।

বিডি প্রেসরিলিস / ২৫ এপ্রিল ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫