Follow us

কক্সবাজার রুটে নভোএয়ারের প্রতিদিন ৬ ফ্লাইট

 

নিজস্ব প্রতিবেদক :: নভোএয়ার আগামীকাল থেকে কক্সবাজার রুটে প্রতিদিন ৬টি করে ফ্লাইট পরিচালনা করবে। একই সাথে কক্সবাজারে ভ্রমণ প্যাকেজও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ২০ আগস্ট থেকে ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টায়, সকাল সাড়ে ৯টায়, দুপুর ১২ টায়, দুপুর দেড়টায়, বিকাল ৩টা এবং বিকাল ৪টা ২০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একইভাবে কক্সবাজার থেকে সকাল ১০টা ৫ মিনিটে, সকাল ১১টা ৫ মিনিটে, দুপুর ১টা ৩৫ মিনিটে, বিকাল ৩টা ০৫ মিনিটে, বিকাল ৪টা ৩৫ মিনিটে এবং বিকাল ৫টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

কক্সবাজারে জনপ্রতি সর্বনিম্ন ১.৯০০ টাকার মাসিক কিস্তিতে ভ্রমণপিপাসুদের সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে নভোএয়ার। দুই রাত তিন দিনের এই প্যাকেজের আওতায় বিমান ভাড়া, হোটেল ভাড়া, বিমানবন্দর থেকে হোটেল যাওয়া-আসা, সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে।কক্সবাজারের শীর্ষ ৮টি হোটেলে দেশের ২০টি শীর্ষ বেসরকারি ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৬টি, যশোর রুটে ৬টি, সৈয়দপুর রুটে ৬টি, সিলেট রুটে ২টি, বরিশালে ২টি এবং রাজশাহীতে ২টি করে ফ্লাইট পরিচালনা করছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com

বিডি প্রেসরিলিস / ১৯ আগস্ট ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫