নিজস্ব প্রতিবেদক :: জমে উঠেছে সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’ এর দ্বিতীয় দিন।মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।
মেলা ঘুরে দেখা গেছে, ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও অটোমোবাইল পণ্যের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের মেগা প্যাভিলিয়নে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। নতুন প্রযুক্তির ফ্রিজ, মোবাইল, ল্যাপটপ, এলইডি টিভি, লিফটসহ ওয়ালটনের আরো ইলেকট্রিক পণ্য দেখছেন তারা।
ওয়ালটন প্যাভিলিয়নে ঘুরতে আসা মোহাম্মদ জুবায়ের হোসেন বলেন, প্রযুক্তির এমন আয়োজন আমাদের দেশে হচ্ছে ভাবতেই ভালো লাগে। গতকাল শুনেছি এখানে এই ধরনের একটি প্রদর্শনী হচ্ছে। তাই আজ চলে আসলাম দেখার জন্য। এখানে আসার পরে মনে হল আমাদের দেশের পণ্য ওয়ালটন কি কি নতুন নতুন পণ্য এনেছে সেটা দেখি।তিনি বলেন, ওয়ালটনের কিছু নতুন ল্যাপটপ, এলইডি টিভি দেখলাম। আমি আগে থেকেই জানি ওয়ালটনের টিভি, ফ্রিজ, মোবাইল খুব ভালো হয়। ল্যাপটপগুলোর ডিজাইন আকর্ষণীয়।
দর্শনার্থী সাগর হোসেন বলেন, এক্সপোতে আসার পর মনে হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশে দাঁড়িয়ে আছি। বেশ কয়েকটি রোবট দেখলাম। ওরা কথাও বলছে। নানা ধরনের উদ্ভাবন সত্যিই চমৎকার।তিনি বলেন, রোবট দেখার পরে ওয়ালটনের স্টলে এসে দেখলাম কিছু নতুন ডিজাইনের ল্যাপটপ। আশা করি ল্যাপটপগুলো মানের দিক থেকে ভালো হবে।
মেলায় গেমারদের জন্য রয়েছে গেমজোন। সেখানে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। উদ্ভাবনগুলো নিয়ে প্রদর্শনীজুড়েই মানুষের আগ্রহ রয়েছে।তিন দিনব্যাপী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’ ১০টায় শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। প্রযুক্তিবান্ধব মানুষদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছেন প্রদর্শনীতে।
আয়োজকরা জানিয়েছেন, দেশীয় প্রযুক্তিপণ্য ও উদ্ভাবনকে প্রাধান্য দিয়ে শীর্ষ নতুন উদ্যোগ খুঁজে পেতে মেলার আগে মাসব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচারমূলক কার্যক্রম চালানো হয়। সেখান থেকে নির্বাচিত সেরা ৩০টি উদ্ভাবন প্রদর্শিত হয় মেলায়। আর প্রদর্শনী শেষ হলে তরুণদের শীর্ষ ১০ উদ্যোগকে ১০ লাখ করে মোট ১ কোটি টাকা বঙ্গবন্ধু উদ্ভাবনী অনুদান (বিআইজি) দেয়া হবে।
‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানে তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, আইডিয়া প্রজেক্ট, এটুআই এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’ আয়োজন করা হয়েছে। ১৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রদর্শনী।
ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও অটোমোবাইল পণ্যের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন রয়েছে প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে স্যামসাং এবং ফেয়ার ইলেকট্রনিক্স, ডাচবাংলা ব্যাংক এবং সিম্ফনি রয়েছে সিলভার স্পন্সর হিসেবে।
বিডি প্রেসরিলিস / ১৬ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫