নিজস্ব প্রতিবেদক :: হাই কনফিগারেশনের গেমিং ল্যাপটপ নিয়ে এলো ওয়ালটন। এটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের দশম প্রজন্মের প্রসেসর, এনভিডিয়া’র চার গিগাবাইটের জিফোর্স জিটিএক্স ১৬৫০ গ্রাফিকস কার্ড, ১৬ জিবি র্যাম, ৫১২ গিগা সলিড স্টেট ড্রাইভসহ অসংখ্য ফিচার।
ওয়ালটন জানিয়েছে, কেরোন্ডা সিরিজের ওই ল্যাপটপটির মডেল কেরোন্ডা জিএক্সসেভেনটেনজি প্রো। দাম এক লাখ ১২ হাজার ৫০০ টাকা। নগদ মূল্যের পাশাপাশি ল্যাপটপটি কিস্তিতে কেনা যাবে। এছাড়া রয়েছে পুরনো যেকোনও ব্র্যান্ডের ল্যাপটপ ও ডেস্কটপের সঙ্গে একচেঞ্জ করার সুবিধা। অনলাইনে (https://eplaza.waltonbd.com) কিংবা দারাজ থেকে অর্ডার করলে থাকছে বিশেষ ছাড়।
গেমিং আবহ তৈরিতে এই ল্যাপটপে আছে হাই ডেফিনেশন অডিও। বিল্ট-ইন অ্যারে মাইক্রোফোন। দুটি ২ ওয়াটের স্পিকার থাকায় স্পষ্ট ও জোরালো শব্দ পাওয়া যাবে। সাউন্ড ব্লাস্টার সিনেমা-৬ থাকায় আলাদা স্পিকার ব্যবহারে শব্দের মান অপরিবর্তিত থাকবে।ব্যাটারিসহ এই ল্যাপটপের ওজন দুই কেজি। এই ল্যাপটপে গ্রাহকরা ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দুই বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।
বিডি প্রেসরিলিস /২৭ নভেম্বর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫