Follow us

ওয়ালটন এসিতে ১২ বছরের বিদ্যুৎবিল ফ্রি

 

নিজস্ব প্রতিবেদক :: ক্রেতাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। এখন ওয়ালটন এসিতে রয়েছে ১২ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ। এছাড়া ওয়ালটন বাজারে এনেছে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইসি।

অনলাইনে দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কাস্টমার ডাটাবেজ তৈরি করছে ওয়ালটন। এ উপলক্ষ্যে ৭ অক্টোবর শুরু হচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫। এর আওতায় ক্রেতাদের ডিজিটাল রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করতে এসিতে বিদ্যুৎ বিল ফ্রিসহ নানান সুবিধা দেয়া হচ্ছে। রয়েছে ফ্রি ইন্সটলেশনসহ বিভিন্ন অংকের নিশ্চিত ক্যাশব্যাক।

জানা গেছে, ওয়ালটন এসিতে রয়েছে সঠিক বিটিইউ’র নিশ্চয়তা। সংযোজিত হয়েছে ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর। ফলে ওয়ালটন এসি ঘরের ভেতরের তাপমাত্রা বুঝে সেই অনুযায়ী রেফ্রিজারেন্ট সরবরাহ করে। ঘর ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসর ঘুমন্ত অবস্থায় থাকে। প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা সরবরাহ করে বিধায় এতে ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। কম্প্রেসরের স্থায়ীত্বও বাড়ে। এসি চালুর সময় তুলনামূলক কম শব্দ উৎপন্ন করে।

ওয়ালটন ইনভার্টার এসির কম্প্রেসারে আছে টার্বোমুড। যা রুমের তাপমাত্রা দ্রুত কমিয়ে এনে রুমকে তাড়াতাড়ি ঠান্ডা করে। কম্প্রেসরে ব্যবহৃত হয়েছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট। রয়েছে আয়োনাইজার প্রযুক্তি। যা ঠান্ডা করার পাশাপাশি রুমের বাতাসকে ধূলা-ময়লা ও ব্যাকটেরিয়া মুক্ত করে। কন্ডেন্সারে ব্যবহার করা হচ্ছে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি। যার ফলে ওয়ালটন এসি টেকসই ও দীর্ঘস্থায়ী।

ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং এসির সিইও মোহাম্মদ তানভির রহমান জানান, এসব সুবিধার পাশাপাশি যেকোনো ব্র্যান্ডের পুরনো এসির বদলে ২৫ শতাংশ ছাড়েওয়ালটনের নতুন এসি কেনার সুযোগ রয়েছে। এছাড়া মাত্র ৪,৯০০ টাকা ডাউন পেমেন্টে ৩৬ মাসের সহজ কিস্তির সুবিধা, জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইনস্টলমেন্ট), ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং টুইন-ফোল্ড ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারাদিচ্ছেন্ট ওয়ালটন। ওয়ালটনের প্রতিটি এসি আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ ছাড়ের পর বাজারজাত করা চ্ছেহ। যার ফলে ক্রেতাদের কাছে ওয়ালটন এসি এখন হটকেক।

প্রতিষ্ঠানটির ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান জানান, ওয়ালটন এসির রয়েছে আন্তর্জাতিক মানেরগবেষণা ও উন্নয়ন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) বিভাগ। যেখানে দেশের দক্ষ ও মেধাবী প্রকৌশলীরা প্রতিনিয়ত এসির অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। এরই ধারাবাহিকতায় এসির ক্রিস্টালাইন সিরিজে এক, দেড় এবং দুই টনের আয়োনাইজার, টুইন-ফোল্ড ইনভার্টারএবং স্মার্ট ইনভার্টার প্রযুক্তির এয়ার কন্ডিশনার বাজারে ছাড়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে ওয়ালটনই প্রথমবারের মতো আইওটি বেইজড স্মার্ট এসি নিয়ে এসেছে। যা ভয়েস কমান্ড ও স্মার্ট ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য। অর্থাৎ ‘ভয়েস কন্ট্রোল’ বা ‘অ্যামাজন ইকো’র মাধ্যমে রিমোট কন্ট্রোল ছাড়াই স্মার্ট এসির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানো, কমানো, চালু বা বন্ধা যায়।

বর্তমানে বাজারে রয়েছে ভেনচুরি, রিভারাইন, রিভারাইন প্রো এবং ক্রিস্টালাইন সিরিজের এক, দেড় এবং দুই টনের বিভিন্ন মডেলের স্পিøট এসি। ওয়ালটনের এক টনের স্পিøট এসির দাম ৩৬,৯০০ টাকা। দেড় টনের দাম ৪৫,৯০০ টাকা থেকে ৬৮,০০০ টাকার মধ্যে। আর দুই টনের এসির দাম পড়বে ৫৬,৯০০ টাকা থেকে ৭৬,৪০০ টাকা।

স্পিøট এসি ছাড়াও ৪ ও ৫ টনের সিলিং ও ক্যাসেট টাইপ এসিও উৎপাদন এবং বাজারজাত করছে ওয়ালটন। পাশাপাশি, শিল্প-কারখানা, কার্পোরেট প্রতিষ্ঠান, শপিং মল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ভবনসহ মাঝারি ও বড় আকারের স্থাপনার জন্য ১৭ এবং ২৫ টনের ভিআরএফ (ভেরিয়্যাবল রেফ্রিজারেন্ট ফ্লো) এসি তৈরি করছে ওয়ালটন।

বিডি প্রেসরিলিস / ০৮ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫