নিজস্ব প্রতিবেদক :: পুরনো টেলিভিশন বদলে ওয়ালটনের নতুন একটি এলইডি টেলিভিশন কেনেন ফেনীর কাজীরবাগ এলাকার জামাল উদ্দিন। তাতেই ভাগ্য সুপ্রসন্ন হয় তার। টিভির সাথে ফ্রি পেয়ে যান একটি ওয়ালটন ফ্রিজ।সোমবার ওয়ালটনের ফেনী প্লাজায় আনুষ্ঠানিকভাবে জামাল উদ্দিনের হাতে পুরস্কার পাওয়া নতুন ফ্রিজটি তুলে দেন ওয়ালটনের কর্মকর্তারা।
ওয়ালটনের মেগা এক্সচেঞ্জ অফারে ফেনী প্লাজা থেকে এলইডি টিভিটি কিনেছিলেন জামাল উদ্দীন। টিভি কিনে একই সাথে একটি ফ্রিজও পুরস্কার হিসেবে জিতে নেন তিনি।জামাল উদ্দিনের বাড়ি ফেনীর কাজিরবাগ ইউনিয়নের ভুঁইয়া বাড়িতে। ফ্রিজ জেতার আনন্দে আবেগাপ্লুত তিনি।
রাইজিংবিডিকে তিনি বলেন, ‘পুরাতন টিভির বদলে নতুন এলইডি টিভি কেনার সুযোগ দিয়েছিল ওয়ালটন। সেই অফারে ওয়ালটনের ফেনী প্লাজা থেকে একটি এলইডি টিভি কিনি। তবে টিভি কিনে যে আরো একটি নতুন ফ্রিজ পুরস্কার হিসেবে পাওয়া যাবে, সেটা কখনো চিন্তাও করিনি। ওয়ালটনের এলইডি টিভি কিনে নিজেকে মহাভাগ্যবান বলে মনে হচ্ছে।’
সোমবার বিকেলে জামাল উদ্দিনের হাতে পুরস্কারপ্রাপ্ত নতুন ফ্রিজটি আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়। সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের ফেনী জোনের এরিয়া ম্যানেজার সোহেল রানা, ক্রেডিট মনিটরিং মো. ফাহিম রেজা, প্লাজা ম্যানেজার সাজেদুল ইসলামসহ প্লাজার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্টজন।
বিডি প্রেসরিলিস / ১০ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫