Follow us

ওয়ালটন আনলো প্রিমো এন৪ স্মার্টফোন

 

নিজস্ব প্রতিবেদক :: পেছনে তিন ক্যামেরাযুক্ত সাশ্রয়ী মূল্যের ফোনটিতে রয়েছে আকর্ষনীয় সব ফিচার।ওয়ালটন মোবাইল ফোনের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, ফোনটি পিএমএমএ ম্যাটেরিয়ালে তৈরি। এটি রেইনবো ব্ল্যাক এবং সি গ্রিন দুটি ভিন্ন রঙে বাজারে ছাড়া হয়েছে।তিনি জানান, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের নতুন সংস্করণটির দাম ১৩ হাজার ১৯৯ টাকা।অনলাইনে ওয়ালটনের ই-প্লাজা থেকে কিনলে ৬ শতাংশ মূল্যছাড় মিলবে।

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস ১৯:৯ রেশিওর নচ আইপিএস ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটিতে আছে ২.০ গিগাহার্জ গতির অক্টাকোর এআরএম কোর্টেক্স-এ৫৩ প্রসেসর।পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৬, ৮ এবং ২ মেগাপিক্সেলের ট্রিপল অটোফোকাস ক্যামেরা। সেলফির জন্য এই ফোনের সামনে আছে পিডিএএফ প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। যা দেবে দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপ।

এছাড়াও ডুয়াল সিমের ফোরজি স্মার্টফোনটির সুরক্ষায় রয়েছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য আছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ইউএসবি ২, ওয়্যারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ওটিএ ও ওটিজি সুবিধা। এছাড়া অনলাইন থিমস, অ্যামবিয়েন্ট ডিসপ্লে, স্মার্ট কন্ট্রোলসহ ফোনটি অসংখ্য আকর্ষণীয় ফিচারে সমৃদ্ধ।

বিডি প্রেসরিলিস / ০৯ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫