নিজস্ব প্রতিবেদক :: জমকালো আয়োজনের মধ্যদিয়ে ইংরেজি বর্ষ-২০২০ বরণ করল দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সেস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন গ্রুপের করপোরেট অফিসে বেলুন উড়িয়ে ও কেক কেটে বর্ষবরণ পালন করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ম্যানেজিং ডিরেক্টর এস এম শামসুল আলম, বোর্ড অব ডিরেক্টর মাহবুবুল আলম, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, গ্রামীন ফোনের হেড অব ব্র্যান্ড অ্যান্ড ডিজিটাল মার্কেটিং নাফিজ আনোয়ার, রবি অজিয়াটা লিমিটেডের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসাইন নোবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
নুরুল আলম রেজভী বলেন, ‘২০১৯ সাল আমরা সফলতার সঙ্গে পার করেছি। ২০২০ সালটাও সফলতার সঙ্গে পার করব এ আশা করছি। নিজস্ব চিন্তা ধারায় কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ব দরবারে ওয়ালটনকে আমরা প্রতিষ্ঠিত করব।’সবার সুস্থতা কামনা করে মাহবুবুল আলম বলেন, ‘ভাল কাজ করতে হলে আগে সুস্থ থাকতে হবে। এ জন্য আপনারা নিয়মিত ব্যায়াম করবেন। অন্তত নিয়মিত আধা ঘণ্টা ব্যয়াম করার চেষ্টা করবেন।’
বিডি প্রেসরিলিস / ০১ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫