নিজস্ব প্রতিবেদক :: নোভেল করোনাভাইরাস। বিশ্বজুড়ে বর্তমানে এক আতঙ্কের নাম। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে প্রায় পাঁচশ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় ২৫ হাজার। চীন থেকে এ ভাইরাস অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে।বাংলাদেশে এখনো করোনাভাইরাস রোগী শনাক্ত হয়নি। তবে সরকারি ও বেসরকারিভাবে এ ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনও করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। বুধবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন পরিবারের সদস্যদের করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেয়া হয়।প্রাণঘাতী এই ভাইরাস কী, কীভাবে মানুষের মাঝে সংক্রমিত হয়, এ ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য যেসব বিষয় মেনে চলতে হবে- এ নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন ডক্টর ইয়াজদান রেজা চৌধুরী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম মাহবুবুল আলম, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, উদয় হাকিম, তানভীর রহমান, সিরাজুল ইসলাম, ইউসুফ আলী প্রমুখ।
এস এম মাহবুবুল আলম বলেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এটাই আসল ম্যাসেজ। আমরা যেন করোনাভাইরাসের বিষয়ে সাবধান থাকি। যা কিছু আমরা এখান থেকে শিখলাম, তা যেন অনুশীলন করি। পরিবার বা সমাজের আশপাশে যারা আছেন তাদেরকেও সচেতন করি। আমাদের জীবনযাপনে সুন্দর অভ্যাস গড়ে তুলতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে।তিনি উপস্থিত ওয়ালটন কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, প্রতিদিন কিছুক্ষণ শারীরিক ব্যায়াম করবেন। অন্তত ৩০ মিনিট হাঁটবেন। একটি নির্দিষ্ট সময় বেছে নিয়ে আমাদের এ অভ্যাস গড়ে তুলতে হবে।
এস এম জাহিদ হাসান বলেন, যেহেতু এ ভাইরাস চীন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে আমরা খুব বেশি ঝুঁকিমুক্ত নই। আমাদের পাশ্ববর্তী দেশ ভারত, নেপালেও এ রোগের খবর পাওয়া গেছে। তাই আমাদের এখন থেকেই সচেতনতা বাড়াতে হবে। যেহেতু এ রোগের এখনো কোনো টিকা বা ওষুধ আবিস্কার হয়নি। সুতরাং সচেতনতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব। নিজেরাও সচেতন থাকব এবং অন্যদেরও সচেতন করব।অনুষ্ঠানে ডক্টর ইয়াজদান রেজা চৌধুরী করোনাভাইরাস কীভাবে উৎপত্তি, এটা কীভাবে মানুষের দেহে ছড়ায় এবং এর প্রতিরোধে কী করণীয় এসব বিষয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি স্লাইড শো উপস্থাপন করে এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বিডি প্রেসরিলিস /০৬ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫