নিজস্ব প্রতিবেদক :: দেশেই নিজস্ব কারখানায় তৈরি সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচার সম্বলিত উচ্চমানের স্মার্টফোন দিয়ে ক্রেতাদের আস্থা অর্জন করে নিয়েছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন বাজারে ছেড়েছে ভয়েস ওভার লং টার্ম ইভোল্যুশন (ভিওএলটিই) প্রযুক্তির নতুন ফোরজি স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো জি নাইন’। আকর্ষণীয় ডিজাইনের অক্টাকোর প্রসেসরযুক্ত ফোনটির দাম মাত্র ৬,৩৯৯ টাকা।
দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট ছাড়াও ফোনটি অনলাইনে কেনা যাবে। বিশ্বের যে কোনো স্থানে বসে ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ইপ্লাজা.ওয়ালটনবিডি (eplaza.waltonbd.com) থেকে অর্ডার করে সারা দেশের ৩৩০টি ওয়ালটন প্লাজার মাধ্যমে ক্রেতারা ফোনটি ডেলিভারি নিতে পারবেন।
ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, ভিওএলটিই বা ভোল্টি হলো মোবাইলে কথা বলার সর্বাধুনিক প্রযুক্তি। খুব শিগগিরই দেশের মোবাইল ফোন নেটওয়ার্কে এ সেবা চালু হতে যাচ্ছে। আমরা তার আগেই গ্রাহকদের জন্য স্মার্টফোনে এ প্রযুক্তি যুক্ত করেছি। এর ফলে ফোরজি নেটওয়ার্কে গ্রাহকরা এইচডি (হাই ডেফিনিশন) ভয়েস কল উপভোগ করতে পারবেন। পাবেন দ্রুততর কল সংযোগের সুবিধা। এ প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা ভয়েস ও ডেটা উভয় সেবাই ফোরজি নেটওয়ার্কে উপভোগ করতে পারবেন।
ওয়ালটন সূত্রে জানা গেছে, ব্লু, পার্পল এবং রেড এই তিনটি আকর্ষণীয় রঙের প্রিমো জি নাইন স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৫.৪৫ ইঞ্চির ১৮:৯ রেশিওর ফুল-ভিউ ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৪৪০ বাই ৭২০ পিক্সেল। আইপিএস প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। ফলে এটি দেখতে যেমন সুন্দর, তেমনই বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে দেবে অনন্য অভিজ্ঞতা।
ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত। এতে ব্যবহৃত হয়েছে ১.৬ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ২ জিবি ডিডিআর৪ র্যাম এবং পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিক্স। যাতে ফোনের কার্যক্ষমতা ও গতি হয়েছে অনেক বেশি। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে। প্রয়োজনীয় ছবি, মিউজিক, ভিডিও, ফাইলসহ প্রয়োজনীয় কনটেন্ট সংরক্ষণে ফোনটিতে ১৬ গিগাবাইটের অভ্যন্তরীণ মেমোরি (ইন্টারন্যাল স্টোরেজ) দেয়া হয়েছে। যা ৬৪ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে।
এই ফোনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এআই প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ বিএসআই ৮ মেগাপিক্সেল ক্যামেরা। আকর্ষণীয় সেলফির জন্য সামনেও রয়েছে বিএসআই ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় নরমাল এবং প্রো মোড ছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এআই ফেস ডিটেকশন, নাইট মোড, ফিল্টার মোড, ফেস কিউট, এইচডিআর, প্যানোরমা, টাইম ল্যাপস, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো ফোকাস, টাচ ফোকাস, টাচ শট, ডিসপ্লে ফেসিয়াল ইনর্ফমেশন, মিররড সেলফি ইত্যাদি।
পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ারের লি-আয়ন ব্যাটারি। কানেক্টিভিটি হিসেবে আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪.২, মাইক্রো ইউএসবি ভার্সন ২, ওয়ারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। হ্যান্ডসেটটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, ফেস আনলক, অটো কল রেকর্ডিং, অনলাইন থিম, জেসচার নেভিগেশন ইত্যাদি।
দেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা থাকছে।
বিডি প্রেসরিলিস /২৫ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫