নিজস্ব প্রতিবেদক :: সোমবার, সেপ্টেম্বর ৯, ২০১৯ তারিখে ওয়াটার ডট অর্গ একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যে বিশ্বের ১৩টি দেশে তার কার্যক্রম পরিচালনা করছে হোটেল লেকশোরের লা ভিটা হলে “ওয়াটারক্রেডিট এডপশন ওয়ার্কশপ” নামে একটি ওয়ার্কশপের আয়োজন করে। বাংলাদেশে ওয়াটার ডট অর্গ ১২ লাখের বেশি মানুষের কাছে ৬০টি জেলায় পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিত করেছে। এর পার্টনারগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো ওয়াটারএইড, আইএনএম, ব্যুরো বাংলাদেশ, পপি, ভার্ক, ওয়েভ ফাউন্ডেশন, সাজেদা ফাউন্ডেশন, টিএমএসএস, উদ্দীপন, এফএইচআই পার্টনারস।
পানি ও পয়ঃনিষ্কাশন ঋণ একটি আয়বর্ধক ঋণ না হলেও এটি রোগ-বালাই থেকে রক্ষা করে স্বাস্থ্যখাতে খরচ কমিয়ে দিয়ে এবং নারীদের পানি সংগ্রহের সময় বাঁচিয়ে দিয়ে পরিবার ও ব্যক্তিজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। একটি ভালো পয়ঃনিষ্কাশন ব্যবস্থা মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধি করে। সারাবিশ্বে ওয়াটার ডট অর্গ তার পার্টনারদের মাধ্যমে প্রায় ১.৯ বিলিয়ন ডলার মূলধন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পানি ও পয়ঃনিষ্কাশন পণ্য গ্রহণের জন্য বিতরণ করেছে, যার মাধ্যমে প্রায় ২৪ মিলিয়ন মানুষ উপকৃত হয়েছে।
এই “ওয়াটারক্রেডিট এডপশন ওয়ার্কশপ”-এ ওয়াটারএইড এবং আইএনএম অনুষ্ঠান সহযোগী হিসেবে ছিল। এছাড়াও বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা, বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্তা ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী জনাব এম. এ. মান্নান এমপি।
তিনি বলেন, ‘’ দেশে যেমন উন্নয়ন হচ্ছে, এর সঙ্গে কিছুটা বৈষম্যও তৈরি হচ্ছে। এ বৈষম্যের মধ্যে উল্লেখযোগ্য হলো পানি ও স্যানিটেশন সমস্যা। ৯৮ ভাগ মানুষের কাছে পানি পৌঁছে দিতে পারছি। বাকি ২ ভাগ অর্জন খুব বেশি কঠিন না। এর সমাধানে আমরা কাজ করছি। ‘’
বিডি প্রেসরিলিস / ১৩ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫