নিজস্ব প্রতিবেদক :: ওরাকল এক্সাডাটার পরবর্তী সংস্করণে থাকবে ইন্টেলের অপ্টেন ডিসি পার্সিস্ট্যান্ট মেমোরিওরাকলের পরবর্তী প্রজন্মের এক্সাডাটা প্লাটফর্ম ওরাকল এক্সাডাটা এক্স৮এম’এ ইন্টেলের উচ্চতর ক্ষমতাসম্পন্ন অপ্টেন ডিসি পার্সিস্ট্যান্ট মেমোরি ব্যবহার করা হবে বলে ঘোষণা দিয়েছে ইন্টেল কর্পোরেশন ও ওরাকল।
পৃথিবীর শীর্ষস্থানীয় ব্যাংক, টেলিকম এবং রিটেইল কোম্পানিগুলোর ওরাকল অটোনোম্যাস ডাটাবেজ, ওরাকল ক্লাউড অ্যাপ্লিকেশন এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ডাটাবেজ অবকাঠামোগুলোকে শক্তিশালী করতে এক্সাডাটা ব্যবহার করা হয়।
ওরাকল এক্সাডাটা এক্স৮এম নির্মাণে ব্যবহার করা হয়েছে ইন্টেলের দ্বিতীয় প্রজন্মের জেনন স্কেলেবল প্রসেসর, ইন্টেল অপ্টেন ডিসি পার্সিস্ট্যান্ট মেমোরি এবং ১০০ গিগাবাইটের রোসিই নেটওয়ার্কিং, যা বর্তমান সময়ের ক্রমবর্ধমান অনলাইন ট্রানজাকশন প্রসেসিং, অ্যানালিটিক্স, ডাটাবেজের উপর কাজের চাপ ও মেশিন লার্নিংয়ের চাহিদা মোকাবেলায় সহায়তা প্রদান করে। এই নতুন ধরণের সংস্করণটি এমনভাবে তৈরি যেন তা গ্রাহককে অতি সংবেদনশীল কাজে যেমন হাই-ফ্রিকোয়েন্সি স্টক ট্রেডিং, লট ডাটা প্রসেসিং, তৎক্ষণাৎ প্রতারণা ও অনুপ্রবেশকারী সনাক্তকরণে উচ্চতর কর্মদক্ষতা প্রদান করতে পারে।
ইন্টেল ডাটা সেন্টার গ্রুপের সাধারণ ব্যবস্থাপক ও কার্যনির্বাহী সহ-সভাপতি নাভিন শেনই বলেন, “ইন্টেলে আমরা গ্রাহকদের এমন একটা প্লাটফর্ম ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করি, যার মাধ্যমে গ্রাহক সহজেই তথ্য থেকে মান বের করে নিয়ে আসতে পারবে। ওরাকল এক্সাডাটায় ইন্টেলের দ্বিতীয় প্রজন্মের জেনন স্কেলেবল প্রসেসর ও ইন্টেল অপ্টেন ডিসি পার্সিস্ট্যান্ট মেমোরির সংমিশ্রণ। যা বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানিকে যুগান্তকারী উদ্ভাবনের অভিজ্ঞতা দিতে আমাদের দীর্ঘ অংশীদারিত্বের একটি নতুন সংজোযন।”
তিনি আরও বলেন, “দ্রুত বিশ্লেষণ ক্ষমতা ও বর্ধিত প্রতিক্রিয়া সময়ের ফলে গ্রাহকরা অনুধাবন করছে অপ্টেন ডিসি পার্সিস্ট্যান্ট মেমোরি দ্বারা কি করা সম্ভব।”
বিডি প্রেসরিলিস / ০৩ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫